1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ঝালকাঠিতে ১৫ তম বিশ্ব অটিজম দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা - Bangladesh Khabor
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ গ্যাস নিয়ে সুখবর জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

ঝালকাঠিতে ১৫ তম বিশ্ব অটিজম দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা

  • Update Time : রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ৭৩১ জন পঠিত
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে ১৫ তম বিশ্ব অটিজম দিবস ২০২২ উদযাপন উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ এপ্রিল) সকাল ১০ টায় ঝালকাঠি সদর উপজেলা মিলনায়তনে বার্ডো’র উপ-পরিচালক  শহীদ উল্লাহর সভাপতিত্বে প্রধান  অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান খান মো: আরিফুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্ডো’র নির্বাহী পরিচালক সাইদুল হক, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ আসাদুজ্জামান সমাজ সংগঠক কেয়া আক্তার, বার্ডোর ব্যাবস্থাপক সোহেযুল ইসলাম,  শাহিদা আক্তার  প্রমূখ।গুয়াচিত্রা শাখা ব্যবস্থাপক মো: মোয়েবুল ইসলামসহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বিশ্ব অটিজম দিবসের ধারনা পাঠ করেন সমাজ সংগঠক কেয়া আক্তার। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন মো: তৈয়ব আলী।
প্রধান অতিথি খান আরিফুর রহমান বলেন, “প্রতিবন্ধী শিশুরা আমাদের বোঝা নয়, তাদেরকে যত্ন করে সম্পদে পরিণত করতে হবে। প্রতিবন্ধীদের সর্বক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে। তাদেরকে অবজ্ঞা করা যাবে না। সরকার তাদেরকে আর্থিক ভাতাসহ চাকুরিতে কোটা রেখেছে। প্রধানমন্ত্রী নিজেই প্রতিবন্ধীদের জন্য কাজ করে যাচ্ছেন। বার্ডো প্রতিবন্ধীদের নিয়ে ঝালকাঠিতে কাজ করায় আমি তাদেরকে ধন্যবাদ  জানাচ্ছি।”।
সভাপতি শহীদ উল্লাহর তার সমাপনী বক্তব্যে বলেন, প্রতিবন্ধীরা কর্মক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে। তাদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে হবে এবং তাদেরকে জনসম্পাদে পরিণত করতে হবে। আমরা এ লক্ষে কাজ করে যাচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION