1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ঝালকাঠির বালিঘোনা বিদ্যালয়ে ১ যুগ পর সভাপতি নির্বাচিত - Bangladesh Khabor
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ফার্মগেটের পর এবার মিরপুরে বাসে আগুন আদাবরে চার ককটেল বিস্ফোরণ, মগবাজারে আটক ৪ গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ফ্যাসিস্টকে প্রতিহতে সংসদে দোয়া ধর্ম প্রতিমন্ত্রীর জয়পুরহাটে ১৯ মামলার আসামি ‘আশরাফ ডাকাত’ গ্রেপ্তার কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী বাউফলে বিএনপি নেতা আপেল ফিরোজের ওপর হামলার অভিযোগ, বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত জয়পুরহাটে ৭ হাজার ৫৭৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাট জেলা প্রশাসকের অপসারণের দাবী,৭২ ঘন্টার আল্টিমেটাম জেলা ছাত্রদলের

ঝালকাঠির বালিঘোনা বিদ্যালয়ে ১ যুগ পর সভাপতি নির্বাচিত

  • Update Time : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২
  • ৮৫৫ জন পঠিত

নুরুজ্জামান, ঝালকাঠি: ঝালকাঠি সদর উপজেলার ১নং গাভা রামচন্দ্রপুর ইউনিয়নের বালিঘোনা এসএম উচ্চ বিদ্যালয়ে ১ যুগ পর সভাপতি নির্বাচিত হয়েছে।

রবিবার (১৭ এপ্রিল) সকাল ৯টায় বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির ১০ জনের ৮ জন সদস্যের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হন মো: ফরিদুল ইসলাম বাচ্চু। প্রতিষ্ঠাতা সদস্য ২ জন অনুপস্থিত ছিলেন।

সংরক্ষিত অভিভাবক সদস্য (মহিলা) মোসা: হাওয়া খানমের প্রস্তাব করলে ৬ জন সদস্য উক্ত প্রস্তাব সমর্থন করে মো: ফরিদুল ইসলাম বাচ্চুকে সভাপতি হিসেবে মনোনতি করা হয়।

দীর্ঘ এক যুগ যাবত প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটি নিয়ে মামলা পাল্টা মামলা হাইকোর্ট পর্যন্ত গড়ালে কমিটি গঠন সম্ভব হয়নি। জাতীয় নির্বাচনের ন্যায় স্বত:স্ফুর্তভাবে ভোটার অভিভাবক ও স্থানীয় জনগন নির্বাচন ভীড় জমান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা: মঞ্জুয়ারা বেগম জানান, “অবাধ ও সুষ্ঠু পরিবেশে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রতিষ্ঠানটি ভালোভাবে চলুক এ প্রত্যাশা সকলের কাছে তিনি কামনা করেন।”

এর আগে গত ১১ এপ্রিল ২০২২ ব্যালটের মাধ্যমে নির্বাচন করে ৮ জন সদস্য নির্বাচিত করা হয়েছে।

নির্বাচিতদ সদস্যরা হলেন, মো: জাকির হোসেন, রিপন হাওলাদার, আমিনুল ইসলাম, হাফেজ মো: ফিরোজ, মোসা: হাওয়া বেগম, শিক্ষক প্রতিনিধি নিপা মল্লিক, মোস্তাফিজুর রহমান ও জয় মন্ডল।

প্রিজাইডিং অফিসার ঝালকাঠি সদর উপজেলা সমাজসেবা অফিসার মো: আসাদুজ্জামান বলেন, “গোপন ব্যালটের মাধ্যমে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এর মাধ্যমে ম্যনেজিং কমিটি গঠন সম্পন্ন হয়েছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION