1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ঝালকাঠিতে কলেজ শিক্ষার্থীদের সাথে ডিআইজির মতবিনিময় সভা - Bangladesh Khabor
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য প্রথমবার যে মামলার তদন্তের দায়িত্ব পেল স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন ‘মাদক নির্মূলে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে’ ১৯ দিনে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স এমপি ভবনে মিলল গাজী নজরুলের সেই স্ত্রীর লাশ জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী কর্মসংস্থানমুখী শিক্ষা বাস্তবায়নে কারিকুলাম প্রস্তুত করতে হবে: রাষ্ট্রপতি গোপালগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন

ঝালকাঠিতে কলেজ শিক্ষার্থীদের সাথে ডিআইজির মতবিনিময় সভা

  • Update Time : সোমবার, ১৬ মে, ২০২২
  • ৮২৮ জন পঠিত

নুরুজ্জামান, ঝালকাঠি: মাদক নিয়ন্ত্রণ, সমৃদ্ধ ও নিরাপদ বাংলাদেশ গঠন বিষয়ে ঝালকাঠির বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা করেছেন বরিশালের রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান। সোমবার বেলা ১১টায় ঝালকাঠি সরকারি কলেজ অডিটোরিয়ামে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান বলেন, মাদক নিয়ন্ত্রণ, সমৃদ্ধ ও নিরাপদ বাংলাদেশ গঠনে সরকারের পশাপাশি নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। এসব ক্ষেত্রে শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা পালন করতে পারে।

তিনি আরো বলেন, আমাদের দেশে যেসব প্রাকৃতিক সম্পদ রয়েছে তার যথাযথ ব্যবহারের মাধ্যমে একটি সমৃদ্ধ ও নিরাপদ বাংলাদেশ গড়া সম্ভব। এ জন্য সকলকে একযোগে কাজ করতে হবে বলেও মন্তব্য করেন ডিআিইজি।

ঝালকাঠি সরকারি কলেজের অধ্যক্ষ মো. ইউনুস আলী সিদ্দিকীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. জোহর আলী, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির।

সিনিয়র সহকারী পুলিশ সুপার মাসুদ রানার সঞ্চালনায় ঝালকাঠি সরকারি কলেজের ছাত্রী নুসরাত জাহানসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা মতবিনিময় সভায় বক্তব্য দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION