1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ঝালকাঠিতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তরমুজ ব্যবসায়ীকে চার হাজার টাকা জরিমানা - Bangladesh Khabor
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ গ্যাস নিয়ে সুখবর জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

ঝালকাঠিতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তরমুজ ব্যবসায়ীকে চার হাজার টাকা জরিমানা

  • Update Time : মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২
  • ৭৬৪ জন পঠিত

নুরুজ্জামান, ঝালকাঠি: ঝালকাঠিতে রমজানে দ্রব্য মূল্য সহনীয় পর্যায় রাখতে ভ্রাম্যমান আদালতের অভিযান,
পন্য ক্রয়ের রশিদ দেখাতে না পারায় ৪ ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

৫ এপ্রিল (মঙ্গলবার) বিকেলে ঝালকাঠির বড় বাজারে তরমুজের দোকানে অভিযান পরিচালনার সময় ভ্রাম্যমান আদালত ব্যবসায়ীদের কাছে পন্যক্রয়ের রশিদ দেখতে চাইলে ব্যবসায়ীরা রশিদ দেখাতে না পারায় ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা সাবেকুন নাহার চার ব্যবসায়ীকে এক হাজার টাকা করে চার হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ।

এ বিষয় ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাবেকুন নাহারের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, বাজারে কেজি দরে তরমুজ বিক্রির সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি।

অভিযানের সময় তরমুজ কেজি দরে বিক্রির কোন সত্যতা পাওয়া যায়নি। তবে ব্যবসায়ীদের কাছে পন্য ক্রয়ের রশিদ দেখতে চাইলে তারা নৌকা থেকে পন্য ক্রয় করেছেন বিধায় তাদেরকে বিক্রেতা কোন ক্রয়-বিক্রয়ের রশিদ দেননি বলে জানান।

পন্য ক্রয়ের কোনো রশিদ দেখাতে না পারায় তাদেরকে আর্থিক ভাবে জরিমানা করা হয়। একই সাথে ব্যবসায়ীদের সতর্ক করা হয় যেন পন্য বা মাল ক্রয়ের সময় অবশ্যই রশিদ সংগ্রহ করবেন। সেই রশিদ দোকানে রাখবেন। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION