1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ঝালকাঠিতে টিসিবি পণ্য পাচ্ছে ৫৮ হাজার পরিবার - Bangladesh Khabor
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ গ্যাস নিয়ে সুখবর জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

ঝালকাঠিতে টিসিবি পণ্য পাচ্ছে ৫৮ হাজার পরিবার

  • Update Time : শনিবার, ১৯ মার্চ, ২০২২
  • ৪৯৫ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: ঝালকাঠিতে প্রথমবারের মতো কার্ডের মাধ্যমে ৫৮ হাজার পরিবারকে ন্যায্যমূল্যে দেওয়া হবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পণ্য। আগামী ২০ মার্চ থেকে জেলার চারটি উপজেলায় একযোগে দেওয়া হবে তেল, ডাল ও চিনি।

এরমধ্যেই এ পণ্যের সুবিধাভোগীদের তালিকা স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় তৈরি করেছে উপজেলা প্রশাসন। বরিশাল থেকে টিসিবির পণ্য ট্রাকে করে পৌঁছেছে জেলা প্রশাসকের কার্যালয়ে। সুষ্ঠ বণ্টনের জন্য সেখানেই টিসিবি পণ্যের প্যাকেট করা হচ্ছে। এ কার্যক্রম পরিদর্শন করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামাল হোসেন ও এনডিসি বশির গাজী।

ঝালকাঠির এনডিসি মো. বশির গাজী জানান, প্রথম কিস্তিতে ৫৮ হাজার পরিবারের মাঝে ন্যায্যমূল্যে দুই কেজি চিনি, দুই কেজি ডাল, দুই লিটার তেল বিক্রি করা হবে। দ্বিতীয় দফায় এ পণ্যের সঙ্গে দুই কেজি ছোলা যুক্ত করা হবে। চিনি প্রতিকেজি ৫৫ টাকা, ডাল ৬৫ টাকা ও তেল ১১০ টাকা করে বিক্রি হবে। অল্প আয়ের মানুষের জন্য জেলা প্রশাসন তালিকা করে কার্ড বিতরণ করবে। এ পণ্য তালিকাভুক্ত পরিবারগুলো কিনতে পারবে।

ঝালকাঠিতে এখন পর্যন্ত ২০ হাজার লিটার সোয়াবিন তেল, এক লাখ ৯ হাজার কেজি করে অন্যান্য পণ্য মজুদ রয়েছে। এরপূর্বে এ পণ্য বরিশাল থেকে ডিলারদের মাধ্যমে আনা হয়। ডিলাররাই এ পণ্য তালিকাভুক্ত পরিবারের মাঝে বিক্রি করবেন। কার্ডের মাধ্যমে টিসিবি পণ্য বিক্রি করা হলে নিরাপদে গ্রাহক তার পণ্য কিনে নিতে পারবেন। পাশাপাশি ডিলাররা কাউকে কম বেশি দেওয়ারও সুযোগ পাবেন না। রমজানে এসব পণ্যের সঙ্গে ছোলাবুট থাকবে বলেও জানান এনডিসি বশির গাজী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION