1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
করিমগঞ্জে পতাকা উত্তোলন দিবস উদযাপন - Bangladesh Khabor
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
১৪ শিক্ষকের মাদ্রাসায় ৫ শিক্ষার্থী, একজনও পাশ করেনি গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৭৪ পরিবারের সদস্যদের মাঝে ৩ কোটি ৪৬ লাখ টাকার চেক বিতরণ এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সব ধর্মের মানুষের সমান মর্যাদায় বিশ্বাস করে: মার্কিন রাষ্ট্রদূত এসএসসিতে এবার জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ এক ফ্যাসিবাদ তাড়িয়ে আরেক ফ্যাসিবাদ চায় না বাংলার জনগণ : জামায়াতে আমীর গোপালগঞ্জে মাত্রারিক্ত লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত সোনারগাঁয়ে আল মুজাহিদ মল্লিকের মাদকবিরোধী সভায় মুছলেকা দিয়ে মাদক ছাড়লেন আজিজুল হক গোপালগঞ্জকে মাদক মুক্ত জেলা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডিসি’র

করিমগঞ্জে পতাকা উত্তোলন দিবস উদযাপন

  • Update Time : শুক্রবার, ১১ মার্চ, ২০২২
  • ৮২৩ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জের করিমগঞ্জে পতাকা উত্তোলন দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকাল ৯টায় উপজেলা সাধারণ পাঠাগার চত্বরে পতাকা উত্তোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তসলিমা নূর হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা মো. ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌরসভার মেয়র মুসলেহ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, পৌর আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির স্বপন ভাণ্ডারী, হারুন অর রশিদ, সাংস্কৃতিক কর্মী আবু সুফিয়ান ও ছাত্রলীগ নেতা নুরুল হক জুনায়েদ প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক হাবিবুর রহমান বিপ্লব। আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র নামের একটি সংগঠন অনুষ্ঠানটির আয়োজন করে।

উল্লেখ্য, ১৯৭১ সালের ১১ মার্চ করিমগঞ্জে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION