1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কিশোরগঞ্জে ১০ ভাষা সৈনিককে মরণোত্তর সংবর্ধনা - Bangladesh Khabor
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
১৪ শিক্ষকের মাদ্রাসায় ৫ শিক্ষার্থী, একজনও পাশ করেনি গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৭৪ পরিবারের সদস্যদের মাঝে ৩ কোটি ৪৬ লাখ টাকার চেক বিতরণ এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সব ধর্মের মানুষের সমান মর্যাদায় বিশ্বাস করে: মার্কিন রাষ্ট্রদূত এসএসসিতে এবার জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ এক ফ্যাসিবাদ তাড়িয়ে আরেক ফ্যাসিবাদ চায় না বাংলার জনগণ : জামায়াতে আমীর গোপালগঞ্জে মাত্রারিক্ত লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত সোনারগাঁয়ে আল মুজাহিদ মল্লিকের মাদকবিরোধী সভায় মুছলেকা দিয়ে মাদক ছাড়লেন আজিজুল হক গোপালগঞ্জকে মাদক মুক্ত জেলা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডিসি’র

কিশোরগঞ্জে ১০ ভাষা সৈনিককে মরণোত্তর সংবর্ধনা

  • Update Time : শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৯৭ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: মহান ভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদানের জন্য কিশোরগঞ্জে ১০ ভাষা সৈনিককে মরণোত্তর সংবর্ধনা দিয়েছে ‘আমরা একাত্তর’ নামে একটি সংগঠন।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে শহরের সৈয়দ আশরাফুল ইসলাম মহিলা কলেজ মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

এ সময় সংবর্ধিত ভাষা সৈনিকদের স্বজনরা অভিযোগ করেন, ভাষা আন্দোলনের হাত ধরেই স্বাধীনতা সংগ্রামের বীজবপন হয়েছিল। অথচ আজ ভাষা সৈনিকদের কোনো স্বীকৃতি নেই। রাষ্ট্রীয়ভাবে তাদের কোনো সংবর্ধনা দেওয়া হয় না। অথচ ভাষা আন্দোলন ও স্বাধীনতা সংগ্রাম একটি অপরটির পরিপূরক ছিল।

অনুষ্ঠানে বক্তব্য দেন- সৈয়দ আশরাফুল ইসলাম মহিলা কলেজের অধ্যক্ষ শরীফ আহমদ সাদী, আহমেদুল কবীর মামুন, রবীন্দ্র সরকার, আসাদুজ্জামান জুয়েল প্রমুখ।

বক্তারা কিশোরগঞ্জে ভাষা আন্দোলনের পটভূমিসহ ভাষা সৈনিকদের ওপর নানা অত্যাচার-নির্যাতনের কথা তুলে ধরেন। পরে সংগঠনের পক্ষ থেকে ভাষা সৈনিকদের স্বজনদের কাছে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

সংবর্ধিত প্রয়াত ভাষা সৈনিকরা হলেন- মো. আশরাফুদ্দীন আহমদ, মিছির উদ্দীন আহমদ, এ বি মহিউদ্দিন আহম্মদ, গঙ্গেশ সরকার, শামসুল হক গোলাপ মিয়া, হেদায়েত হোসেন, হায়দার আলী, মুহাম্মদ আবু সিদ্দিক, আনিসুল হক ও এড. এম এ মতিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION