1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কিশোরগঞ্জে পুলিশ মেমোরিয়াল ডে পালিত - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম :
‘মেয়েদের সঙ্গে অবাধ বিচরণ’সহ যেসব অভিযোগে শিবিরের পদ হারান আম্মার প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, কুষ্টিয়ায় স্কুল শিক্ষক আটক গোবিপ্রবি মেডিকেল সেন্টারে স্বল্পমূল্যে ডেঙ্গুসহ ১৩ পরীক্ষা চালু, থাকছে পর্যাপ্ত ওষুধ কোটালীপাড়ায় প্রতিপক্ষের হামলায় আহত ৩ অক্টোবরে জ্বালানি তেলের দাম জানাল মন্ত্রণালয় স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না: শাহে আলম বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও পরিকল্পনার কথা বিশ্বমঞ্চে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন কুষ্টিয়ায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার রূপগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও মাছের পোনা অবমুক্ত যেভাবে প্রিজন ভ্যান থেকে পালাল জেনেভা ক্যাম্পের মাদকসম্রাট

কিশোরগঞ্জে পুলিশ মেমোরিয়াল ডে পালিত

  • Update Time : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ৮৭৮ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক:  “দক্ষ পুলিশ, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” স্লোগানে কিশোরগঞ্জে পুলিশ মেমোরিয়াল ডে পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার আলোচনা, দোয়া এবং প্রয়াত ও শহীদ পুলিশ সদস্যদের জন্য নির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

সকালে পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) এর নেতৃত্বে পুলিশ সদস্যরা পুলিশ লাইন্সের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো. জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট কামরুল আহসান শাহজাহান, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পারভেজ মিয়া, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, সিনিয়র সাংবাদিকসহ পুলিশের ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে প্রয়াত ও শহীদ পুলিশ সদস্যদের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়।

এ উপলক্ষে পুলিশ লাইন্সের ড্রিলসেডে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো. জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট কামরুল আহসান শাহজাহান ও কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পারভেজ মিয়া।
সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন্স) মোহাম্মদ নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) অনির্বাণ চৌধুরী, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, সাংবাদিক মোস্তফা কামাল, মৃত এএসআই আব্দুল হাইয়ের মেয়ে সোহানা সুলতানা, মৃত কনস্টেবল তাজুল ইসলামের স্ত্রী তারিন মোমতাজ প্রমুখ।

আলোচনা শেষে পুলিশের কর্তব্যরত অবস্থায় মৃত ও শহীদ পরিবারের সদস্যদের হাতে ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাক সরকার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION