1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোদাগাড়ীতে সড়কে পড়েছিল পুলিশ কর্মকর্তার লাশ - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
‘সামনের সারির একটি আসনের বিনিময়ে সব নীতি বিকিয়ে দিলেন’ ফাঁকতালে বহু লোক সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন: স্পিকার বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’: ঢাকা ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’ কুষ্টিয়ায় কর অফিসের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪ গোপালগঞ্জে মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত গোপালগঞ্জে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রমের প্রথম দিন সুষ্ঠুভাবে সম্পন্ন “মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে”

গোদাগাড়ীতে সড়কে পড়েছিল পুলিশ কর্মকর্তার লাশ

  • Update Time : শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ৪২৬ জন পঠিত

মুক্তার হোসেন, গোদাগাড়ী: রাজশাহীর গোদাগাড়ীতে সড়কের পাশ থেকে এক পুলিশ কর্মকর্তার (এসআই) লাশ উদ্ধার করা হয়েছে। নিহত পুলিশ কর্মকর্তার নাম নূর ইসলাম (৪০)। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় কর্মরত ছিলেন। ধারণা করা হচ্ছে,সড়ক দুর্ঘটনায় তিনি মারা গেছেন।

শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে গোদাগাড়ী-আমনূরা সড়কের বিশ্বনাথপুর কাজীপাড়া এলাকায় সড়কের পাশে পুলিশ কর্মকর্তা নূর ইসলামের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। এরপর গোদাগাড়ী থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশের সুরতহাল প্রস্তুত করে। পরে লাশটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের (রামেক)মর্গে পাঠানো হয়।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কামরুল ইসলাম জানান, রাস্তার পাশে এসআই নূর ইসলামের মোটরসাইকেলটি পড়ে ছিল। হেলমেটটি ভাঙা পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে- কোনো গাড়ির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে এসআই নূর ইসলাম গাছে ধাক্কা খেয়েছেন। এতে হেলমেট ভেঙে গিয়ে মাথায় আঘাত পাওয়ার কারণে তার মৃত্যু হয়েছে।

ওসি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা যাবে। ঊর্ধ্বতন কর্তৃক্ষের নির্দেশনা অনুযায়ী এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

ওসি কামরুল ইসলাম জানান, নিহত এসআইয়ের বাড়ি যশোরের অভয়নগর উপজেলায়। চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় খোঁজ নিয়ে তিনি জেনেছেন, কয়েকদিন ধরে নূর ইসলাম ছুটিতে ছিলেন। গভীর রাতে তিনি নির্জন সড়কটি দিয়ে কোথায় যাচ্ছিলেন তা জানা যায়নি বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION