1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোদাগাড়ীতে আদিবাসীদের আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত - Bangladesh Khabor
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী জামায়াত-শিবিরের নেতৃত্বে এনসিপি একাকার: পানিসম্পদ মন্ত্রী দক্ষিণ কোরিয়ার বাজারে ৯৭ শতাংশ পণ্যে শুল্ক সুবিধা পাবে বাংলাদেশ সংঘর্ষের পর হল ছাড়ল শিবির, ঢুকল ছাত্রদল ৫ আগস্ট-কে কেন্দ্র করে গোপালগঞ্জে বাড়তি নিরাপত্তা: ৫ প্লাটুন বিজিবি মোতায়েন বিদ্যুৎ বিলের বিষয়ে যা বললেন আজহারী কোটালীপাড়ায় আধুনিক স্বাস্থ্যসেবার অঙ্গীকার নিয়ে যুক্ত হলো ‘হেলথকেয়ার জেনারেল হাসপাতাল’ ​মুকসুদপুর পৌরবাসীর জনদুর্ভোগ নিরসনে ও জলাবদ্ধতা দূরীকরণে পৌর প্রশাসকের বিভিন্ন এলাকা পরিদর্শন শহীদের আত্মত্যাগে গড়ে ওঠা জাতীয় ঐক্য যেকোনো মূল্যে রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী জ্বালানি সংকট নিরসনে ৩ নির্দেশনা প্রধানমন্ত্রীর

গোদাগাড়ীতে আদিবাসীদের আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
  • ৭৫৭ জন পঠিত

মুক্তার হোসেন, গোদাগাড়ী: রাজশাহীর গোদাগাড়ীতে আইন বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১০ টায় উপজেলার কাকনহাটের আশ্বাসের হলরুমে রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব)-এর আয়োজনে রিইব- এর মাঠ সমন্বয়কারী বাবুল চন্দ্র সূত্রধরের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক গণেশ মার্ডি, দিঘরী রাজা পরিষদের প্রধান রাজা নীরেন খালকো ও দিঘরী রাজা পরিষদের উপদেষ্টা সুধীর ওরাও প্রমূখ।

আইন প্রশিক্ষণ বিষয়ে আলোচনায় আদিবাসী জনগোষ্ঠীর ভূমি বিষয়ক প্রথাগত আইন, উত্তরাধিকার আইন, খাস জমি ও এর বন্দোবস্তের নীতিমালা, জমি হস্তান্তরের নীতিমালা, দলিল সংরক্ষণ পদ্ধতি, ভূমি বিষয়ক আইন ও মালিকানার ইতিহাস প্রভৃতি বিষয়ে প্রশিক্ষণে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রাস্তিক জনগোষ্ঠীর লোকজন জমিজমা সংক্রান্ত যেসব সমস্যার সম্মুখীন হন বা হতে পারেন, সেসব বিষয়ও আলোচনায় স্থান পায়। অংশগ্রহণকারীদের কেউ কেউ তাদের নিজ নিজ সমস্যার কথা তুলে ধরলে প্রশিক্ষকরা করণীয় সম্পর্কে পরামর্শ দেন। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন এনিমেটর লিপি টুুডু, নৃপেন্দ্রনাথ মাঝি ও সুধা টপ্প্য।রিইব-এর চলমান প্রকল্পটি গোদাগাড়ী উপজেলার রিশিকুল, গোগ্রাম ও দেওপাড়া ইউনিয়নের কয়েকটি গ্রামে পরিচালিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION