1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোদাগাড়ীতে কীটনাশক পানের ঘটনায় কৃষক রবি মার্ডির মৃত্যু - Bangladesh Khabor
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপপুরে চুল্লিতে দেওয়া হলো ইউরেনিয়াম, অপেক্ষা পারমাণবিক বিদ্যুতের পুলিশে নতুন করে সাড়ে ১৪ হাজার পদ সৃষ্টি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে জঙ্গি আছে এটা শূন্যে আনার চেষ্টা করবে সরকার: জাহেদ উর রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন কর্পোরেশনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পাঁচবিবি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ কুষ্টিয়ায় অস্ত্রোপচারের সময় শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশি হেফাজতে জয়পুরহাটে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণ: আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ‎বিরামপুরে ল‍্যাম্ব এর প্রকল্প অবহিতকরণ সভা ‎ পরমাণু বিদ্যুৎ উৎপাদনের যুগে পা রাখছে বাংলাদেশ, জ্বালানি লোডিং কাল

গোদাগাড়ীতে কীটনাশক পানের ঘটনায় কৃষক রবি মার্ডির মৃত্যু

  • Update Time : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
  • ৭১৯ জন পঠিত

মুক্তার হোসেন, গোদাগাড়ী: বোরো ধানের জমিতে পানি না পেয়ে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দুই কৃষক কীটনাশক পানে অভিনাথ মার্ডির মৃত্যুর একদিন পর তার চাচাতো কৃষক রবি মার্ডি মারা গেছে।

শুক্রবার দিবাগত রাত ৮টায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবি মার্ডি মারা যায়।

এদিকে সেচ নলকুপের অপারেটর সাখাওয়াত হোসেনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছে নিহত কৃষক অভিনাথ মার্ডির স্ত্রী রোজিনা হেমরম।শুক্রবার সন্ধায় ৭টার দিকে রোজিনা হেমরম এজাহার নিয়ে থানায় গেলে মামলাটি গ্রহন করেন পুলিশ।

এসময় রোজিনা হেমরমের সঙ্গে উপস্থিত ছিলেন রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশের ওয়ার্কাস পাটি সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, রাজশাহী জেলা ওয়াকার্স পাটির সাধারন সম্পাদক আসরাফুল ইসলাম তোতা, জাতীয়
আদিবাসী পরিষদ রাজশাহী জেলা সভাপতি বিমল চন্দ্র রাজোয়াড় ও তার পরিবারের সদস্যরা।

গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম বলেন,আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে মামলাটি
দায়ের করা হয়েছে। অভিযুক্ত সাখাওয়াত হোসেনকে আটক করতে পুলিশ অভিযান চলছে।

সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, সেচের পানি না পেয়ে দুইজন কৃষকের আতœহত্যা করাটা অত্যন্ত মর্মান্তিক।

এ ঘটনার সঙ্গে জড়িত সাখাওয়াত হোসেনকে আটক করে শাস্তির দাবি জানিয়েছে আদিবাসী নেতা বিমল চন্দ্র রাজোয়াড়।

গত ২৩ মার্চ (বৃহস্পতিবার) উপজেলার দেওপাড়া ইউনিয়নের নিমঘুটু গ্রামের মৃত বাবুচাঁদ মারান্ডির ছেলে। চিকিৎসাধীন অন্যজনের নাম রবি মারান্ডি (২৭)। বোরোর জমিতে সেচের পানি না পেয়ে কীটনাশক পান করে আত্মহত্যা করলে স্থানীয় কৃষকদের মাঝে চরম ক্ষোভ দেখা দেয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION