1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় রামশীল ইউপির নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ - Bangladesh Khabor
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ গ্যাস নিয়ে সুখবর জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

কোটালীপাড়ায় রামশীল ইউপির নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ

  • Update Time : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২
  • ৪৯৬ জন পঠিত

মোল্ল্যা মহিউদ্দিন, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় রামশীল ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্যরা শপথ গ্রহন করেছেন। বৃহস্পতিবার (৩ মার্চ) সকালে উপজেলা পরিষদ হলরুম লাল শাপলা হলে তাদেরকে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ।

এসময় ওই ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান শ্যমল কান্তি বাড়ৈ উপস্থিত ছিলেন।গত ৩১ জানুয়ারী ৬’ষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে বিনা ভোটে চেয়ারম্যান ও ভোটে সাধারণ সদস্যরা নির্বাচিত হয়েছেন।

এর আগে গত বুধবার জেলা প্রশাসক কার্য্যালয়ের সম্মেলন কক্ষে চেয়ারম্যান শ্যামল কান্তি বিশ্বাসকে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

যারা শপথ গ্রহন করেছেন তারা হলেন, সাধারণ সদস্য সুবল হালদার, উপানন্দ বালা, মনিমোহন ওঝা, সবুজ মজুমদার শক্তি, লক্ষণ চন্দ্র হালদার, কানাই লাল রাজীব, বিপুল হালদার, দিলীপ রায়, অবনী রায় ও সংরক্ষিত মহিলা সদস্য শিখা সমদ্দার, বর্নিতা মধু, স্বপ্না রায়।

নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ নির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ শেষে বলেন, আপনারা জনগনের ভোটে নির্বাচিত সদস্য জনগনের সুখ, দুঃখে আপনারা পাশে থেকে এলাকার উন্নয়ন করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION