1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
দুর্ঘটনায় নিহত ছয় ভাইয়ের পরিবারের পাশে ডিসি বিপ্লব - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালন “স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভের বেদীতে” শ্রদ্ধা জ্ঞাপন এর মধ্য দিয়ে গোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আত্মপ্রকাশ পন্টুন থেকে পদ্মায় তলিয়ে গেছে বাস, ২ জনের লাশ উদ্ধার স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা পদ্মায় পড়ে গেছে যাত্রীবাহী বাস, বহু হতাহতের শঙ্কা মহান স্বাধীনতা দিবস আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে: প্রধানমন্ত্রী প্রতারণার অভিযোগে টুঙ্গিপাড়া আ.লীগের প্রচার সম্পাদক গ্রেফতার বাস উল্টে নদীতে : ৪ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৪৫ ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে গোপালগঞ্জ বধ্যভূমির স্মৃতিস্তম্ভের বেদীতে শ্রদ্ধা নিবেদন কোটালীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত

দুর্ঘটনায় নিহত ছয় ভাইয়ের পরিবারের পাশে ডিসি বিপ্লব

  • Update Time : রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪৭৫ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: কক্সবাজারে চকরিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ছয় ভাই নিহত হওয়া শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার। তিনি নিজ বেতন থেকে প্রত্যক পরিবারকে ১০ হাজার টাকা করে আর্থিক অনুদান দিয়েছেন।

ডিসি বিপ্লব কুমার বলেন, আমি ব্যক্তিগতভাবে খুবই মর্মাহত। এ দুর্ঘটনা আমার মনে কঠিন দাগ কেটে গেছে। যারা চলে গেছেন তাদের তো আর ফেরানো যাবে না। তবে যারা আছেন তাদের পাশে দাঁড়ানোর চেষ্টায় নিজ উদ্যোগে কিছু অর্থ সহায়তা করেছি।

তিনি আরও বলেন, পুলিশে চাকরির সঙ্গে মানবিকতার দায়িত্বও রয়েছে আমাদের। আমরা চাই সড়কে যেন আর কোনো মৃত্যুর ঘটনা না ঘটে। চালকদের সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি।

চকরিয়া থানা পুলিশ ডিসি বিপ্লব কুমারের আর্থিক সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে পৌঁছে দিয়েছে। ছয় পরিবারের প্রত্যককে ১০ হাজার করে মোট ৬০ হাজার টাকা দেওয়া হয়েছে।

গত ৮ ফেব্রুয়ারি কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় ছয় ভাইয়ের মৃত্যুর ঘটনা ঘটে। ঘটনার দিন সকালে মৃত বাবার শ্রাদ্ধের প্রস্তুতি শেষে বাড়ি ফেরার পথে রাস্তায় দাঁড়িয়ে থাকা সাত ভাই ও দুই বোন এ দুর্ঘটনার শিকার হন। ঘটনাস্থলেই চার ভাই মারা যান।

পিকআপ চাপা দেওয়ার পর গুরুতর অবস্থায় দুই ভাইকে চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়। কিন্তু চার ভাইয়ের মরদেহ দাহ শেষ হওয়ার আগেই আহত আরও এক ভাইয়ের মৃত্যুর খবর আসে। সবশেষ ২২ ফেব্রুয়ারি আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আরেক ভাই রক্তিম শীলও মারা যান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION