1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাংলাদেশের সরকারের প্রতি রোহিঙ্গারা কৃতজ্ঞ: ডেনমার্কের রাজকুমারী - Bangladesh Khabor
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
রূপপুরে চুল্লিতে দেওয়া হলো ইউরেনিয়াম, অপেক্ষা পারমাণবিক বিদ্যুতের পুলিশে নতুন করে সাড়ে ১৪ হাজার পদ সৃষ্টি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে জঙ্গি আছে এটা শূন্যে আনার চেষ্টা করবে সরকার: জাহেদ উর রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন কর্পোরেশনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পাঁচবিবি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ কুষ্টিয়ায় অস্ত্রোপচারের সময় শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশি হেফাজতে জয়পুরহাটে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণ: আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ‎বিরামপুরে ল‍্যাম্ব এর প্রকল্প অবহিতকরণ সভা ‎ পরমাণু বিদ্যুৎ উৎপাদনের যুগে পা রাখছে বাংলাদেশ, জ্বালানি লোডিং কাল

বাংলাদেশের সরকারের প্রতি রোহিঙ্গারা কৃতজ্ঞ: ডেনমার্কের রাজকুমারী

  • Update Time : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ৭৪৯ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন বলেছেন, বাংলাদেশের সরকার এবং জনগণের প্রতি রোহিঙ্গারা অনেক বেশি কৃতজ্ঞ।

মঙ্গলবার রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে আলাপের পর তিনি এ কথা বলেন।

ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন বলেন, রোহিঙ্গা সমস্যার মতো জটিল একটা সমস্যা আন্তর্জাতিক সম্প্রদায় ভুলে গেছে। সমস্যাটি এখনো বিরাজমান- তা বিশ্ব সম্প্রদায়কে মনে করিয়ে দিতে হবে।

ডেনমার্কের ক্রাউন প্রিসেন্স ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন মঙ্গলবার সকালে উখিয়ার ৫ নম্বর ক্যাম্পে পৌঁছানোর পর তাকে স্বাগত জানান শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াতসহ পদস্থ সরকারি কর্মকর্তারা। এ সময় তিনি ডেনিশ রিফিউজি কাউন্সিলের উদ্যোগে ক্যাম্পের পাহাড় ভাঙন রোধ এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি পর্যবেক্ষণ করেন।

এরপর ৮ ও ৬ নম্বর ক্যাম্প ক্যাম্পে ঘুরে দেখেন ডেনমার্কের রাজকুমারী এবং রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন। পরবর্তীতে উখিয়ার রাজাপালং ইউনিয়নের পাতারবাগড় এলাকায় গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন তিনি।

এর আগে, সোমবার বিকেলে তিনদিনের সফরে কক্সবাজারে পৌঁছান ডেনমার্কের ক্রাউন প্রিসেন্স ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন। বুধবার কক্সবাজার থেকে হেলিকপ্টার যোগে সাতক্ষীরা যাওয়ার কথা রয়েছে তার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION