1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পুঠিয়ায় পুলিশের শরীরে অত্যাধুনিক ‘বডি ওর্ন ক্যামেরা’ - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‘সামনের সারির একটি আসনের বিনিময়ে সব নীতি বিকিয়ে দিলেন’ ফাঁকতালে বহু লোক সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন: স্পিকার বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’: ঢাকা ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’ কুষ্টিয়ায় কর অফিসের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪ গোপালগঞ্জে মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত গোপালগঞ্জে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রমের প্রথম দিন সুষ্ঠুভাবে সম্পন্ন “মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে”

পুঠিয়ায় পুলিশের শরীরে অত্যাধুনিক ‘বডি ওর্ন ক্যামেরা’

  • Update Time : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪৫১ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক:  ‘দক্ষ পৃলিশ, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী জেলা পুলিশের ট্রাফিক বিভাগ এবং থানা পর্যায়ে কর্মরত সদস্যদের ‘বডি ওর্ন ক্যামেরা ও ট্যাক্টিক্যাল বেল্ট ব্যবহার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে পুঠিয়া উপজেলার বানেশ্বর ট্রাফিক মোড়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু, রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রসাশন ও অর্থ) আবু সালেহ মোহাম্মদ আশরাফুল, পুঠিয়া সার্কেলের এএসপি এমরান জাকারিয়া, বানেশ্বর সরকারি কলেজের অধ্যক্ষ এস.এম একরামুল হক, রাজশাহী ট্রাক মালিক সমিতির সভাপতি, আবুল কালাম, আওয়ামী লীগের উপকমিটির ধর্মবিষয়ক সদস্য ওবায়দুল রহমান, রাজশাহীর মালিক সমিতির সেক্রটারি মতিউল হক পিটু, পুঠিয়া থানার অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দী হোসেনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, ট্রাফিক বিভাগের কর্মকর্তা, পরিবহন নেতা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। প্রথম পর্যায়ে পুঠিয়া থানায় এবং ট্রাফিক বিভাগে এই ‘বডি ওর্ন ক্যামেরা’ সরবরাহ করা হয়েছে।

রাজশাহী পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন জানান, ‘বডি ওর্ন ক্যামেরা’র মাধ্যমে মাঠপর্যায়ের দায়িত্বরত পুলিশ সদস্যদের কার্যক্রম নজরদারি করা হবে। পুলিশের স্বচ্ছতা ও জবাবদিহি আনতে এই উদ্যোগ নেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION