1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
মার্কিন ড্রোন হামলায় সিরিয়ায় নিহত ১৭ - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি পদ্মা ব্যারেজের পাশাপাশি তিস্তা ব্যারেজেও হাত দেবে: প্রধানমন্ত্রী জয়পুরহাটে দাখিল পরীক্ষার নীতিমালা লঙ্ঘন ও সিসি ক্যামেরা বন্ধের অভিযোগ কুষ্টিয়ায় গড়াই নদীতে দুইজন এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু জয়পুরহাটে সাংবাদিকদের নিয়ে জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কুষ্টিয়ায় ভিজিএফের চাল ভাগ-বাঁটোয়ারা: দেশীয় অস্ত্র নিয়ে ইউনিয়ন পরিষদে হামলা জয়পুরহাটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ অনুষ্ঠিত  গোবিপ্রবি’র একাউন্টিং বিভাগ ও আইসিএমএবি’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অন্তর্বর্তী সরকারকে টিকার ব্যাপারে সতর্ক করে ৫টি চিঠি দেওয়া হয়েছিল: ইউনিসেফ ১৯ দিনে রেমিট্যান্স এলো ৩০ হাজার ৪৭৮ কোটি টাকা রামিসা হত্যাকাণ্ড নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল পুলিশ

মার্কিন ড্রোন হামলায় সিরিয়ায় নিহত ১৭

  • Update Time : সোমবার, ২৬ অক্টোবর, ২০২০
  • ৫০১ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক,

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে তুর্কি সীমান্তবর্তী এলাকায় মার্কিন বাহিনীর ড্রোন হামলায় অন্তত ১৭ ব্যক্তি নিহত হয়েছেন। মার্কিনিদের দাবি, উগ্রপন্থী আল কায়েদার সঙ্গে সম্পর্ক আছে, এমন একটি সংগঠনের কয়েকজন নেতাকে হত্যার জন্য ওই ড্রোন হামলা চালানো হয়েছে। খবর ইয়াহু নিউজের। মধ্যপ্রাচ্যে নিযুক্ত মার্কিন সন্ত্রাসী বাহিনী সেন্টকমের মুখপাত্র মেজর বেত রিঅর্ডান এক বিবৃতিতে দাবি করেন, উগ্রবাদী সংগঠনের নেতারা ইদলিভ শহরের কাছে একটি জায়গায় গোপন বৈঠক করছে, এ খবর পেয়ে মার্কিন বাহিনী সেখানে হামলা চালায়।

তবে ওই ড্রোন হামলায় আল কায়েদা সংশ্লিষ্ট কয়জন উগ্রবাদী নেতা নিহত হয়েছে তা মেজর রিঅর্ডান পরিষ্কার করেননি। ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, নিহতদের মধ্যে অন্তত পাঁচজন বেসামরিক ব্যক্তি রয়েছে। সংস্থাটি বলেছে, আল কায়েদা সমর্থিত উগ্রবাদী নেতারা রাতের খাবার খাওয়ার সময় সেখানে আমেরিকা হামলা চালায় এবং নিহত ১৭ জনের মধ্যে ১১ জন উগ্রবাদী নেতা রয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION