1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
১১ ক্যাটাগরিতে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন ১৫ জন - Bangladesh Khabor
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচ দিনের সফরে দক্ষিণ সুদান ও আবেই গেলেন সেনাপ্রধান পদ্মা ব্যারেজও হবে, দ্বিতীয় পদ্মা সেতুও দরকার: সংস্কৃতি প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেবে জামায়াত দেশ ও মানুষের কল্যাণে কাজ করুন: ইউএনওদের প্রধানমন্ত্রী রূপগঞ্জে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিজয় র‍্যালী ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াত প্রার্থী দেবে কিনা, জানা গেল জুলাই গণঅভ্যুত্থান শেষ হয়নি: নাহিদ মঞ্চে নয়, নেতাকর্মীদের সারিতে বসে মতবিনিময় করলেন শিক্ষামন্ত্রী মন্ত্রীদের ১০ লাখ এমপিদের ৫ লাখ টাকা বেতনের প্রস্তাব প্রতিমন্ত্রীর ছুটির দিনেও বৈঠকে বসে এক কার্গো এলএনজি কেনার অনুমোদন দিল সরকার

১১ ক্যাটাগরিতে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন ১৫ জন

  • Update Time : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ১০০২ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২১ ঘোষণা করা হয়েছে। ১১ ক্যাটাগরিতে সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১৫ বিশিষ্ট নাগরিক।

বিশিষ্ট ব্যক্তিদের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আজ বিকালে পুরস্কার তুলে দেন সংস্কৃতি  বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির সভাপতি কথা সাহিত্যিক সেলিনা হোসেন, বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা।

বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এবার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২১ প্রাপ্তরা হলেন-
•    কবিতায় আসাদ মান্নান ও বিমল গুহ
•    কথাসাহিত্যে ঝর্না রহমান ও বিশ্বজিৎ চৌধুরী
•    প্রবন্ধ গবেষণায় হোসেনউদ্দীন হোসেন
•    অনুবাদে আমিনুর রহমান ও রফিক-উম-মুনীর চৌধুরী
•    নাটকে সাধনা আহমেদ
•    শিশুসাহিত্যে রফিকুর রশীদ
•    মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় পান্না কায়সার
•    বঙ্গবন্ধু-বিষয়ক গবেষণায় হারুন-অর-রশিদ
•    বিজ্ঞান কল্পবিজ্ঞান পরিবেশ বিজ্ঞান বিষয়ে শুভাগত চৌধুরী
•    আত্মজীবনী স্মৃতি-কথা-ভ্রমণকাহিনি বিভাগে সুফিয়া খাতুন ও হায়দার আকবর খান রনো
•    ফোকলোর বিভাগে আমিনুর রহমান সুলতান।

সম্মাননা স্মারকের পাশাপাশি নির্বাচিত প্রত্যেকে তিন লাখ টাকা এবং সম্মাননাপত্র পাবেন। ১৯৬০ সাল থেকে বাংলা সাহিত্যের ১০টি শাখায় পুরস্কার প্রদান করছে বাংলা একাডেমি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION