1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ডিআইজি হাবিবুর রহমানের শারদীয় শুভেচ্ছা উপহার পেল কেন্দ্রীয় কালীবাড়ি সহ বিভিন্ন পূজা মন্ডপ - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আগের মতোই দেশে খুন-সন্ত্রাস চলছে: রেজাউল করীম ‘হাসিনা ও আ.লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে জামায়াত’ বিদ্যুৎ খাতের উন্নয়নে ২৪৬০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশে অফিস খুলতে মেটাকে আমন্ত্রণ ২০০ বিচারক প্রাথমিক মনোনয়ন পেলেন বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারের প্রত্যয় তারেক রহমান ও এরদোগানের জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ কাশিয়ানীতে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নিহত-২ কোটালীপাড়ায় ইউএনওর সঙ্গে অটোরিকশা-মাহিন্দ্রা মালিক সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের নবীনবরণে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

ডিআইজি হাবিবুর রহমানের শারদীয় শুভেচ্ছা উপহার পেল কেন্দ্রীয় কালীবাড়ি সহ বিভিন্ন পূজা মন্ডপ

  • Update Time : শনিবার, ২৪ অক্টোবর, ২০২০
  • ৬৫২ জন পঠিত

স্টাফ রিপোটার,

সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের প্রাণের উৎসব শারদীয় দুর্গোৎসব। বিশ্বজুড়ে করোনা (কোভিড-১৯) পরিস্থিতি বিবেচনায় দেশ জুড়ে এবছর স্বল্প পরিসরে পূজা পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শারদীয় দুর্গোৎসবকে প্রাণবন্ত করে তুলতে গোপালগঞ্জের কৃতি সন্তান, বাংলাদেশ পুলিশ বিভাগের আইকন ঢাকা রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার) পিপিএম (বার) গোপালগঞ্জ কেন্দ্রীয় কালীবাড়ি সহ বিভিন্ন পূজা মন্ডপে শারদীয় শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন। ডিআইজি হাবিবুর রহমানের পক্ষে শুক্রবার রাতে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন পিপিএম (বার) শারদীয় শুভেচ্ছা উপহার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গোপালগঞ্জ শাখার সভাপতি ও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ অসিত কুমার মল্লিক ও সাধারণ সম্পাদক মনিন্দ্রনাথ বাড়ৈ মনি’র নিকট পৌছে দেন।

এ সময় স্বাস্থ্যবিধি মেনে গোপালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম, গোপালগঞ্জ কেন্দ্রীয় কালীবাড়ি মন্দিরের সভাপতি ডাঃ অরুন কান্তি বিশ্বাস, সাধারণ সম্পাদক বিভূতি রায়, কেন্দ্রীয় কালীবাড়ি পূজা উদযাপন কমিটির আহবায়ক শিপ্রা বিশ্বাস, সদর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও গোপালগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী অবিনাশ কুমার সরকার, পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি প্রদীপ কুমার বিশ্বাস (পল্টু) সহ গোপালগঞ্জ থানা ও পৌর পূজা উদযাপন কমিটির অন্যান্য নেতৃবৃন্দ, পূজারীগণ, পুলিশ সদস্য সহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। পরে গোপালগঞ্জ থানার বেশ কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শনপূর্বক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ সহ ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার) ও পিপিএম (বার) এবং গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান পিপিএম (বার) এর পক্ষে শারদীয় শুভেচ্ছা পৌঁছে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION