1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ক্লু-লেস মামলার রহস্য উদঘাটনে সাফল্য, শ্রেষ্ঠ হলেন এসআই মফিজ - Bangladesh Khabor
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ গ্যাস নিয়ে সুখবর জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

ক্লু-লেস মামলার রহস্য উদঘাটনে সাফল্য, শ্রেষ্ঠ হলেন এসআই মফিজ

  • Update Time : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২
  • ৫৯০ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: হত্যাকাণ্ডের ৮ দিনের মধ্যে ক্লু-লেস ঘটনার রহস্য উদঘাটন করে অপরাধীদের গ্রেফতার করতে পারায় বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন ঝালকাঠির নলছিটি থানার এসআই মফিজুর রহমান।

বরিশাল রেঞ্জের ডিআইজি এসএম আক্তারুজ্জামান বুধবার (৯ ফেব্রুয়ারি) অপরাধ পর্যালোচনা সভায় মফিজুর রহমানের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। তার এ সাফল্যে সন্তুষ্ট ঝালকাঠি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভাগের সব সদস্যরা। ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন।

পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ১৭ ডিসেম্বর তিমিরকাঠি এলাকার সোবাহান খলিফা নামে এক চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই করে একটি চক্র। পরের দিন বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের পাশে নলছিটি উপজেলার শ্রীরামপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেন।

মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয় নলছিটি থানার এসআই মো. মফিজুর রহমানকে। মাত্র আটদিনের মধ্যে ক্লু-লেস মামলাটির রহস্য উদঘাটন করেন তিনি। পাশাপাশি এ হত্যাকাণ্ডে জড়িত চক্রের তিনজনকে গ্রেফতার করা হয়। তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

মাদারীপুর জেলার শিবচর এলাকা থেকে অটোরিকশাটি উদ্ধার করে আদালতের মাধ্যমে নিহতের ছেলের কাছে হস্তান্তর করেন এ পুলিশ কর্মকর্তা। অল্প সময়ের মধ্যে হত্যা মামলাটির রহস্য উদঘাটন করায় খুশি ঝালকাঠি জেলা পুলিশ।

এসআই মফিজুর রহমান বলেন, সঠিকভাবে দায়িত্ব পালন করাই পুলিশের কাজ। আমার কাছে অর্পিত দায়িত্ব আমি সঠিকভাবে পালন করে যাচ্ছি। এজন্য আমাকে পুরস্কৃত করা হয়েছে। আমি রেঞ্জ ডিআইজি স্যার, পুলিশ সুপার স্যার ও ওসি স্যারের প্রতি কৃতজ্ঞ।

নলছিটি থানার ওসি মো. আতাউর রহমান বলেন, এসআই মফিজের সাফল্যে আমরা খুশি। তার এ কাজ দেখে অন্যরা উৎসাহিত হবেন বলে আমার বিশ্বাস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION