1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
মার্কিন দূতাবাসের তত্ত্বাবধানে সাইবার ট্রেনিং পাচ্ছে আরএমপি - Bangladesh Khabor
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবারের মাঝে ৮৬ লাখ টাকার চেক প্রদান কথিত প্রেমিকার জন্য স্কুলে ঢুকে ছাত্রকে মারধর, দল থেকে ছাত্রদল সভাপতি আজীবন বহিষ্কার গোপালগঞ্জে প্রতিপক্ষের হামলায় কলেজ ছাত্র নিহত: পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন আগের মতোই দেশে খুন-সন্ত্রাস চলছে: রেজাউল করীম ‘হাসিনা ও আ.লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে জামায়াত’ বিদ্যুৎ খাতের উন্নয়নে ২৪৬০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশে অফিস খুলতে মেটাকে আমন্ত্রণ ২০০ বিচারক প্রাথমিক মনোনয়ন পেলেন

মার্কিন দূতাবাসের তত্ত্বাবধানে সাইবার ট্রেনিং পাচ্ছে আরএমপি

  • Update Time : সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২
  • ৫০৩ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: বাংলাদেশে উন্নত ও সমৃদ্ধ পুলিশ বাহিনী গড়ে তুলতে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে পুলিশ সদর দপ্তর। বর্তমানে পুলিশ বাহিনীতে মূখ্য হচ্ছে সাইবার ট্রেনিং। আর এই গুরুত্বপূর্ণ ট্রেনিংটি আরএমপি পাচ্ছে মার্কিন দূতাবাসের তত্ত্বাবধানে।

রোববার (৩০ জানুয়ারি) সকালে ‘ইউএস ডিপার্টমেন্ট অব স্টেট আন্টি-টেরোরিজম অ্যাসিসটেন্স (এটিএ), ইউএস অ্যাম্বাসি ঢাকার তত্ত্বাবধানে আরএমপির সাইবার ক্রাইম ইউনিটের সদস্যদের দু’সপ্তাহ মেয়াদী ‘সাবইবার ট্রেনিং কোর্স ২০২২’ এর উদ্বোধন করেন পুলিশ কমিশনার।

এ সময় পুলিশ কমিশনার মো. আবু কালাম সিদ্দিক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘স্বপ্নের সোনার বাংলা’ গড়ার প্রত্যয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন। উন্নত-সমৃদ্ধ বাংলাদেশের পুলিশ হিসেবে গড়ে তুলতে এ আয়োজন।

তিনি আরও বলেন, রাজশাহী মহানগরীকে নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে ডিজিটাল মাধ্যমে সংঘঠিত অপরাধ নিয়ন্ত্রণ ও অপরাধী গ্রেফতার করতে আরএমপিতে সাইবার ক্রাইম ইউনিট গঠন করা হয়েছে। সাইবার অপরাধ দমন, অপরাধী গ্রেফতার, ডিজিটাল মামলাসহ অন্যান্য মামলার রহস্য উদঘাটন ও বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে সহায়তা করতে আরএমপি সাইবার ক্রাইম ইউনিট ইতোমধ্যে নগরবাসীর আস্থা অর্জন করেছে। তাই সাইবার ক্রাইম ইউনিটের সদস্যদের দক্ষতা আরো বৃদ্ধি করতেই মূলত এই কোর্সের আয়োজন করা হয়েছে।

এ সময় পুলিশ কমিশনার প্রশিক্ষণের গুরুত্বারোপ করে গুরুত্বের সঙ্গে প্রশিক্ষণ গ্রহণের জন্য উপস্থিত প্রশিক্ষণার্থীদের নির্দেশনা প্রদান করেন। এছাড়াও পুলিশ কমিশনার আরএমপি সাইবার ক্রাইম ইউনিটকে এই ধরনের প্রশিক্ষণ প্রদানের জন্য আমেরিকান দূতাবাস, ঢাকাসহ এর প্রশিক্ষকদের ধন্যবাদ জানান।

এ সময় অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, ‘ইউএস ডিপার্টমেন্ট অব স্টেট অ্যান্টি-টেরোরিজম অ্যাসিসটেন্স’ (এটিএ) এর অ্যাডভাইজার রিকি চেম্বার, সাইবার ইন্সট্রাক্টর স্কট ব্রাডিন, সাইবার ইন্সট্রাক্টর জেরেমি মার্টিন, এটিএ কো-অর্ডিনেটর আস্কি হেজিডগ।

এছাড়া আরএমপির মধ্যে থেকে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো. সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. মজিদ আলী বিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. রশীদুল হাসান পিপিএম ও আরএমপির ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারাসহ আরএমপির সাইবার ক্রাইম ইউনিটের সদস্যবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION