1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
নরসিংদীতে প্রবাস ফেরত যুবকের মরদেহ উদ্ধার - Bangladesh Khabor
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
১৪ শিক্ষকের মাদ্রাসায় ৫ শিক্ষার্থী, একজনও পাশ করেনি গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৭৪ পরিবারের সদস্যদের মাঝে ৩ কোটি ৪৬ লাখ টাকার চেক বিতরণ এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সব ধর্মের মানুষের সমান মর্যাদায় বিশ্বাস করে: মার্কিন রাষ্ট্রদূত এসএসসিতে এবার জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ এক ফ্যাসিবাদ তাড়িয়ে আরেক ফ্যাসিবাদ চায় না বাংলার জনগণ : জামায়াতে আমীর গোপালগঞ্জে মাত্রারিক্ত লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত সোনারগাঁয়ে আল মুজাহিদ মল্লিকের মাদকবিরোধী সভায় মুছলেকা দিয়ে মাদক ছাড়লেন আজিজুল হক গোপালগঞ্জকে মাদক মুক্ত জেলা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডিসি’র

নরসিংদীতে প্রবাস ফেরত যুবকের মরদেহ উদ্ধার

  • Update Time : সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২
  • ৭৬৭ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: নরসিংদীর মাধবদীতে কাইয়ুম মিয়া (৩৫) নামে প্রবাস ফেরত এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের ভুইয়ম গ্রাম হতে এই মরদেহ উদ্ধার করা হয়।

কাইয়ুম মিয়া (৩৫) নামে নিহত ওই যুবক মাধবদী থানার আমদিয়া ইউনিয়নের ভূইয়ম গ্রামের বীর মুক্তিযোদ্ধা রশিদ মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন প্রবাসে থেকে বেশ কিছুদিন আগে দেশে ফিরেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সোমবার সকালে আমদিয়া ইউনিয়নের ভুইয়ম গ্রামে মুক্তিযোদ্ধা রশিদ মিয়ার বাড়ির একটু অদূরে একটি মাঠের পাশে একটি মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে তারা মাধবদী থানা পুলিশকে খবর দেয় এবং বেলা ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাড়ে ১১টা নাগাদ মরদেহ উদ্ধার করে।

মাধবদী থানার এসআই মো. ফরহাদ হোসেন জানান, মরদেহটিকে গলাকাটা অবস্থায় পেয়েছি আমরা।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সৈয়দুজ্জামান বলেন, আমরা সকাল সাড়ে দশটার দিকে মরদেহের খবর পাই। কীভাবে কি ঘটলো তা জানতে পারিনি এখনও। মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION