1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাজার-বাসস্ট্যান্ডে স্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে টিকা দেবে মসিক - Bangladesh Khabor
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান অবশেষে এক্সিলারেটের এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ শুরু বন্দরে ২টি চুনা কারখানা ধ্বংস ও ৯শত অবৈধ চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: প্রেস সচিব শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ময়লার ভাগাড় থেকে প্রাণ ফিরছে আদি বুড়িগঙ্গা চ্যানেলে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার কারণ জানালেন রুমিন ফারহানা শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী কুষ্টিয়ায় বাসর রাতে বিদ্যুৎস্পৃষ্টে বরের মৃত্যু কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান হাবীবের ইন্তেকাল : রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বাজার-বাসস্ট্যান্ডে স্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে টিকা দেবে মসিক

  • Update Time : বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২
  • ৬২৮ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু জানিয়েছেন, বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে করোনা টিকাদান কার্যক্রমের আওতায় আনতে ২৯, ৩০ ও ৩১ জানুয়ারি নগরীর মেছুয়াবাজার ও নতুন বাজারে স্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে করোনা টিকা প্রদান করা হবে।

এছাড়া পরিবহন শ্রমিকদের টিকার আওতায় আনতে ১, ২ ও ৩ ফেব্রুয়ারি মাসকান্দা বাসস্ট্যান্ড ও শম্ভুগঞ্জ ব্রিজ বাসস্ট্যান্ডে স্পট রেজিস্ট্রেশন ও করোনা টিকাদান কার্যক্রম পরিচালনা করা হবে।

মঙ্গলবার বিকেলে শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে করোনা সংক্রমণ রোধে সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ওয়ার্ড কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানান মসিক মেয়র।

মেয়র টিটু বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর জনগণ যেন করোনা টিকার আওতার বাইরে না থাকে এজন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। প্রাথমিকভাবে দুটি বাজার ও বাসস্ট্যান্ডে এ কার্যক্রম চালানো হলেও পরবর্তীতে বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে এবং অন্যান্য বাজারেও স্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে টিকাদান করা হবে।

মেয়র কাউন্সিলরদের উদ্দেশ্যে বলেন, করোনা সংক্রমণ সীমিতকরণে জনসমাগম রোধে কাউন্সিলরদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। নিজে জনসমাগম পরিহারের মাধ্যমে দৃষ্টান্ত তৈরি করতে হবে।

সভায় প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলী, প্যানেল মেয়র-১ মো. আসিফ হোসেন ডনসহ অন্যান্য কাউন্সিলর ও কর্মকর্তারা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়াও মতবিনিময় সভা শেষে নাগরিক সেবার মান বৃদ্ধিতে ৩৩টি ওয়ার্ডে মেয়র একটি করে কম্পিউটার বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION