1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের কাণ্ডারি: মেয়র টিটু - Bangladesh Khabor
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন বাংলাদেশসহ ৮ দেশের জন্য ভয়াবহ সতর্কবার্তা নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় গ্রিডে যুক্ত হলো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস, ২০৩০ সালের মধ্যে ঘাটতি পূরণের প্রত্যাশা মুকসুদপুরে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধ, নারীসহ দুজনকে মারধরের অভিযোগ মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে: ধর্মমন্ত্রী কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা জয়পুরহাটে পাঠানপাড়া উচ্চ বিদ্যালয় দুর্নীতির ১৪ অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে শোকজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের কাণ্ডারি: মেয়র টিটু

  • Update Time : শনিবার, ৮ জানুয়ারী, ২০২২
  • ৭৫২ জন পঠিত

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের কাণ্ডারি। তিনি ময়মনসিংহকে বিভাগ ও সিটি কর্পোরেশন করে দিয়েছেন। সিটির উন্নয়নে ১ হাজার ৫৭৫ কোটি টাকার প্রকল্প দিয়েছেন। এ প্রকল্প থেকে নতুন অন্তর্ভুক্ত ওয়ার্ডগুলোর উন্নয়নে ৬০ ভাগ বরাদ্দ দেওয়া হয়েছে।

শনিবার দুপুরে সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ডের সুতিয়াখালী এলাকায় প্রায় সাড়ে ৫ কিলোমিটার দৈর্ঘ্যের ৬টি সড়কের নির্মাণ কাজ উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

উদ্বোধনকৃত সড়কগুলো হলো- সুতিয়াখালী কেবিআই রোড থেকে পালবাড়ি পর্যন্ত আরসিসি রোড, কেবিআই রোড থেকে আক্কাস আলী মোড়লবাড়ি রেল লাইন পর্যন্ত আরসিসি রোড, খালপাড় মাহবুব চেয়ারম্যানের বাড়ি থেকে ডুপি পাড়া পর্যন্ত বিসি রোড, সুতিয়াখালী রহমান সাহেবের বাড়ি থেকে কাউন্সিলর শাহনাজ বেগমের বাড়ি পর্যন্ত আরসিসি সড়ক, নজু সরকারবাড়ি ওমর আলী রোড থেকে ভাটিপাড়া বাইতুন্নাহার জামে মসজিদ এবং মধ্যপাড়া মসজিদ থেকে নামাপাড়া পর্যন্ত আরসিসি ও বিসি রাস্তা। এ সড়কগুলোর মোট নির্মাণব্যয় ধরা হয়েছে প্রায় ১১ কোটি টাকা।

মেয়র বলেন, করোনার কারণে আমাদের উন্নয়ন ব্যাহত হয়েছে। করোনা না থাকলে এতদিনে কাজগুলো দৃশ্যমান থাকতো। বর্তমানের তিনগুণ উন্নয়ন সম্ভব ছিল।

তিনি আরো বলেন, আমরা এগিয়ে যেতে চাই। ওয়ার্ডগুলোকে মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য নগরবাসীর সহযোগিতার বিকল্প নেই।

এ সময় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ডের কাউন্সিলর সাব্বির ইউনুস বাবু, ২২, ২৩ ও ২৪নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর শাহনাজ বেগম, ৪, ৫, ৬নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর শাম্মী আক্তার মিতু, সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. জিল্লুর রহমান, সহকারী প্রকৌশলী মো. জসিম উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION