1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বেলাব যুবদলের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল - Bangladesh Khabor
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ গ্যাস নিয়ে সুখবর জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

বেলাব যুবদলের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল

  • Update Time : মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২
  • ৭১০ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: নরসিংদীর বেলাব উপজেলা যুবদলের নবগঠিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল হয়েছে। মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুরে উপজেলা সদরে পদবঞ্চিতরা এ মিছিল করেন।

ঝাড়ু মিছিলে তারা উড়ে এসে জুড়ে বসাদের বিরুদ্ধে এবং কমিটি বাতিলের দাবিতে শ্লোগান দেন। মিছিলটি উপজেলার প্রধান সড়কসহ বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ করে।

পরে এক পথসভায় বক্তারা এই বিচ্ছিন্ন নেতাদের বাদ দিয়ে নির্যাতিত ও পরীক্ষিত নেতাদের নিয়ে কমিটি গঠনের দাবি জানান।

তারা বলেন, দলের আন্দোলন-সংগ্রামে যাদের কোনো ভূমিকা নেই, তাদেরকেই কমিটিতে পদ দেওয়া হয়েছে। ত্যাগী নেতাদের কমিটিতে স্থান দেওয়া হয়নি। অবৈধভাবে গঠিত এ কমিটি নেতাকর্মীরা মেনে নেবে না। দ্রুত কমিটি বাতিল করে ত্যাগী নেতাদের দিয়ে কমিটি গঠন করতে হবে।

তারা এ সময় প্রশ্ন রাখেন বর্তমান কমিটির আহ্বায়ক আক্তারুজ্জামান আক্তার বিএনপির উপজেলা যুগ্ম আহ্বায়ক থাকা অবস্থায় কিভাবে যুবদলের আহ্বায়ক হন? এছাড়া অন্য যারা আছেন তারাও নিষ্ক্রিয় থেকে কিভাবে নেতৃত্ব দেবেন? টাকার বিনিময়ে সক্রিয় নেতাকর্মীদের বাদ দিয়ে বিশ্বাসঘাতকদের দিয়ে কমিটি গঠিত হয়েছে বলে দাবি করেন তারা।

বেলাব উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম আঙ্গুর বলেন, নানা দুর্যোগ, ঝড়-ঝঞ্ঝা, হামলা-মামলা উপেক্ষা করে যুবদলকে ধরে রেখেছি আমরা। অচেনাদের দিয়ে হঠাৎ আহ্বায়ক কমিটি করে আমাদের হৃদয়ে আঘাত করা হয়েছে।

পাটুলী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও বেলাব উপজেলা যুবদলের দফতর সম্পাদক মো. মোশাররফ হোসেন সরকার বলেন, যুবদলের কমিটি ঘোষণার আগে তাদের কেউ যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। কোকিল যেমন কাকের বাসায় ডিম রেখে চলে যায়, বেলাব উপজেলা আহ্বায়ক কমিটিও তেমনই হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION