1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
মানবতার স্পর্শ, দূর হোক অন্ধকার - Bangladesh Khabor
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবারের মাঝে ৮৬ লাখ টাকার চেক প্রদান কথিত প্রেমিকার জন্য স্কুলে ঢুকে ছাত্রকে মারধর, দল থেকে ছাত্রদল সভাপতি আজীবন বহিষ্কার গোপালগঞ্জে প্রতিপক্ষের হামলায় কলেজ ছাত্র নিহত: পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন আগের মতোই দেশে খুন-সন্ত্রাস চলছে: রেজাউল করীম ‘হাসিনা ও আ.লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে জামায়াত’ বিদ্যুৎ খাতের উন্নয়নে ২৪৬০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশে অফিস খুলতে মেটাকে আমন্ত্রণ ২০০ বিচারক প্রাথমিক মনোনয়ন পেলেন

মানবতার স্পর্শ, দূর হোক অন্ধকার

  • Update Time : মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২
  • ৫৪৪ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্কঃ  ‘মানবতার স্পর্শ, দূর হোক অন্ধকার’ স্লোগানকে নিয়ে সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপুর ১টার দিকে ফাউন্ডেশনের গ্রীস শাখার আয়োজনে ডিগ্রী ইসমাইল হোসেন স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন গ্রীস শাখার সভাপতি নুরুল আমিন দেওয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শরীয়তপুরের পুলিশ সুপার এস.এম. আশরাফুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান এমপি’র ছেলে সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের চেয়ারম্যান শাফি মোদ্দাসের খাঁন জ্যোতি।

এ সময় শরীয়তপুর পৌরসভার মেয়র পারভেজ রহমান জন, সাবেক মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল, নড়িয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনতি সংকর কর, নশাসন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন তালুকদার, সাবেক চেয়ারম্যান বাবুল হোসেন মোল্লা প্রমুখ। উপস্থাপনায় ছিলেন চিকন্দি ফুট পার্কের স্বত্বাধিকারী সোহাগ মোল্লা।

চেয়ারম্যান শাফি মোদ্দাসের খাঁন জ্যোতি বলেন, মানবতার স্পর্শ, দূর হোক অন্ধকার এই স্লোগান নিয়ে সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের জন্ম। সারা বাংলাদেশে ২০ হাজারও বেশি স্বেচ্ছাসেবী কর্মী রয়েছে আমাদের। ৬২টি জেলা শহরে আমাদের কমিটি রয়েছে। আমরা পথশিশু, সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করি। সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা প্রদানের জন্য ৭টি ভ্রাম্যমাণ স্কুল রয়েছে। আমরা মানবতামূলক কাজ, সমাজ সেবামূলক কাজ করে থাকি।

জানা যায়, এক হাজার ৫০০ শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION