1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পদ্মা সেতু চালু হলে জিডিপির গ্রোথ ডাবল ডিজিটে যাবে: শামীম - Bangladesh Khabor
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ গ্যাস নিয়ে সুখবর জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

পদ্মা সেতু চালু হলে জিডিপির গ্রোথ ডাবল ডিজিটে যাবে: শামীম

  • Update Time : বুধবার, ৯ মার্চ, ২০২২
  • ৬৭৫ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: পানিসম্পদ উপমন্ত্রী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম বলেছেন, আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে পদ্মা সেতু উদ্বোধনের অপেক্ষায়। এ সেতু চালু হলে শরীয়তপুরই নয় দক্ষিণ অঞ্চলের চেহারা পাল্টে যাবে। জিডিপির গ্রোথ ডাবল ডিজিটে চলে যাবে।

বুধবার (৯ মার্চ) বেলা ১১টার দিকে নড়িয়া লঞ্চঘাটে শরীয়তপুরের কীর্তিনাশা নদীর ডান ও বাম তীর রক্ষা শীর্ষক প্রকল্পের শুভ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

এ কে এম এনামুল হক শামীম বলেন, পদ্মা সেতু নির্মাণে বিশ্বব্যাংক যখন মুখ ফিরিয়ে নিয়েছিল তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের টাকায় পদ্মা সেতু করার সিদ্ধান্ত নেন। এ সেতু এখন শুধু দৃশ্যমানই নয়, উদ্বোধনের অপেক্ষায়।

তিনি বলেন, ৩১৯ কোটি টাকা ব্যয়ে পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ড কীর্তিনাশা নদীর ডান ও বাম তীর রক্ষা প্রকল্প নেওয়া হয়। নড়িয়া থেকে শুরু করে মাদারীপুর কালকিনি পর্যন্ত প্রকল্পের গুণগত মান ঠিক রেখে দ্রুততার সঙ্গে কাজ করার জন্য ২২ প্যাকেজে ভাগ করেছি। ইতোমধ্যে ৯ প্যাকেজের প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। এই মাসের মধ্যে বাকি প্রক্রিয়া শেষ হবে।

জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, নড়িয়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার হাসানুজ্জামান খোকন, পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী আব্দুল হেকিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সৈয়দ সাহিদুল আলম, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এসএম আহসান হাবীব প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION