1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
নিজস্ব ভবনে যাত্রা শুরু আরএমপির সাইবার ক্রাইম ইউনিট - Bangladesh Khabor
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ গ্যাস নিয়ে সুখবর জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

নিজস্ব ভবনে যাত্রা শুরু আরএমপির সাইবার ক্রাইম ইউনিট

  • Update Time : রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
  • ৪৯২ জন পঠিত

নিজস্ব ভবনে যাত্রা শুরু করলো আরএমপির সাইবার ক্রাইম ইউনিট অপারেশন কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টার। রোববার (১৬ জানুয়ারি) মহানগরীর সিএন্ডবি মোড়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার আবু কালাম সিদ্দিক এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এসময় আবু কালাম সিদ্দিক বলেন, ‘প্রযুক্তি নির্ভর অপরাধ কমাতে ও প্রযুক্তির মাধ্যমে অপরাধীকে গ্রেফতার করতে সাইবার ক্রাইম ইউনিট চালু করা হয়েছে।’

তিনি বলেন, ‘গত এক বছরে সাইবার ক্রাইম ইউনিট এক হাজার ৪০৫ অভিযোগের মধ্যে এক হাজার ৩৩৫ অভিযোগ নিষ্পত্তি করেছে। এরমধ্যে নারীদের বিভিন্ন স্পর্শকাতর ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্লাকমেইল করা, ফেসবুক একাউন্ট হ্যাক করা, বিভিন্ন ভুয়া ম্যাসেঞ্জারের মাধ্যমে পর্ণো ছবি ও ভিডিও পাঠানোর মত প্রায় ৩৬০টিরও অধিক অভিযোগের দ্রুত নিষ্পত্তি করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সাইবার অপরাধ ও অপরাধী শনাক্তে আরএমপির এ ইউনিটটি বেশ কার্যকর ভূমিকা রাখবে। একই সঙ্গে রাজশাহী মহানগরবাসীর জনপ্রত্যাশা পূরণ তথা জনসন্তুষ্টি অর্জন করতেও সক্ষম হবে আরএমপির সাইবার ক্রাইম ইউনিট।’

এসময় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মজিদ আলী, উপ-পুলিশ কমিশনার (সদর) রশীদুল হাসান ও বোয়ালিয়া জোনের উপ-পুলিশ কমিশনার সাজিদ হোসেন, মহানগর গোয়েন্দা শাখার উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েল, আরএমপির নগর মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুসসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION