1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কবিকুঞ্জে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপন - Bangladesh Khabor
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে জিয়াউর রহমান স্মৃতি নাইট ডিগবার ফুটবল টুনামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত গোপালগঞ্জ-২ আসনে জাকের পার্টি মনোনীত এমপি প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত আমরা আপনাদেরকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়বো : ১১ দলীয় জোটের প্রার্থী উত্তরাঞ্চলে কৃষিনির্ভর শিল্প গড়ে তুলতে চায় বিএনপি: তারেক রহমান জাতির ধাক্কায় কেউ কেউ এখন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কথা বলছে: জামায়াত আমির এবার ভোট চুরি করতে এলে সেনাবাহিনী চামড়া লাল করে দেবে: হাসনাত রেলে নিরাপত্তা জোরদারের নির্দেশ ‘নির্বাচনে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি’ কোনটা ভোট ঠেকানোর জটলা—তা আপনাদের বুঝতে হবে: ইসি সানাউল্লাহ গোপালগঞ্জে এবার আনসার ব্যাটালিয়ন অফিস কম্পাউন্ডে দুর্বৃত্তদের ছোঁড়া ককটেল বিস্ফোরণ

কবিকুঞ্জে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপন

  • Update Time : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ৪৩৭ জন পঠিত

শরীয়তপুরে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে। শনিবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় শরীয়তপুর সাহিত্য একাডেমি ও কবি ভাই কল্যাণ স্ট্রাস্টের আয়োজনে স্বর্ণঘোষ কবিকুঞ্জে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আবৃত্তি, চিত্রাঙ্কন, আলোচনা সভা, শীতার্তদের শীতবস্ত্র ও গাছের চারা বিতরণ করা হয়।

এসময় কবি মফিজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শওকত আলী খান, বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান বেপারী, কবি শাহজালাল মিয়া, কবি মৃধা এ আজম, শিক্ষক সুশীল চন্দ্র দেবনাথ। সঞ্চালনায় ছিলেন কবি ইশতিয়াক আতিক খান।

অনুষ্ঠানে কবি মফিজুল ইসলাম বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে করমর্দন, বুকে উষ্ণ আশীর্বাদ পাওয়ার সৌভাগ্য আমার হয়েছিল। ’৭০-এর নির্বাচনের আগে নির্বাচনী সভায় প্রধান অতিথি হয়ে মাদারীপুর কলেজে এসেছিলেন। সেখানে ছাত্রলীগের কর্মী হিসেবে সেই সভায় আমি যোগদান করেছিলাম। বঙ্গবন্ধু যখন সভামঞ্চে, তখন মঞ্চে গিয়ে যোগদান করেছিলাম। তখন বঙ্গবন্ধু আমাকে বুকে জড়িয়ে ধরে উষ্ণ আশীর্বাদ করেছিলেন। বঙ্গবন্ধু একটি বাক্য উচ্চারণ করে আমাকে বলেছিলেন, বাংলা ভাষা এবং বাংলা সংস্কৃতির আলোয় তোমরা সুন্দর জীবন গঠন করো। সেই আশীর্বাদের আলোয় আলোকিত হয়ে আমি এখনও কিঞ্চিৎ কাজ করে যাচ্ছি।’

আজ ৭০তম জন্মদিন বীর মুক্তিযোদ্ধা, পরিবেশ বিজ্ঞানী, আবৃত্তিশিল্পী, সাংবাদিক, শিশু সংগঠক ও কবি মফিজুল ইসলামের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION