1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
হবিগঞ্জে হত্যা মামলার ৪৮ ঘণ্টার মধ্যে আসামি আটক - Bangladesh Khabor
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
মানসিক অসুস্থতা ঘিরে ভয়-লজ্জা-কুসংস্কার দূর করতে সম্মিলিতভাবে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর বাউফলে সৌদি পাঠানোর নামে প্রতারণা ; ১৫-২০ জনের অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ কুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর ; দুর্গাপূজার আগে আতঙ্কে সনাতন ধর্মাবলম্বীরা ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্মেলনে স্মরণ করা হলো ‘৩৬ জুলাই’ বন্দর বিক্রি হয়নি, সক্ষমতা ও কর্মীদের আয় বাড়বে: বাণিজ্যমন্ত্রী নাসীরুদ্দীন পাটওয়ারীকে আমার ছোট ভাই মেরেছে : ছাত্রদলের সদস্য সচিব নিশাত মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান নবীনদের সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান আইজিপির

হবিগঞ্জে হত্যা মামলার ৪৮ ঘণ্টার মধ্যে আসামি আটক

  • Update Time : শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২
  • ৬৮৯ জন পঠিত

হবিগঞ্জে চাঞ্চল্যকর আফজাল হত্যাকাণ্ডে দায়েরকৃত মামলার ৪৮ ঘণ্টার মধ্যে পলাতক আসামি বিজয় চৌধুরীকে আটক করেছে র‌্যাব। আটককৃত বিজয় চৌধুরী হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া ইউনিয়নের ফাদ্রাইল গ্রামের তাউছ চৌধুরীর ছেলে। শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-০৯ সিপিসি-১ হবিগঞ্জ এর লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান।

গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, ভোরে র‌্যাব-০৯, সিপিসি-১ হবিগঞ্জ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জেলার জকিগঞ্জ থানাধীন ইচালিয়া গ্রামে অভিযান চালায়। এ সময় ঐ গ্রামের আলিম মিয়ার বাড়ি থেকে বিজয় চৌধুরীকে আটক করা হয়। আটককৃত বিজয় চৌধুরীকে জিজ্ঞাসাবাদ শেষে হবিগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হবে।

এর আগে পূর্ব ফাদ্রাইল গ্রামে গত ১০ জানুয়ারি রাত ১টার দিকে মসজিদের নাম পরিবর্তন নিয়ে ঐ গ্রামের সাইফুল ইসলাম সেফুল ও তাউছ চৌধুরীর লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে আফজাল চৌধুরী নামে এক ব্যক্তি নিহত হয়। সে একই গ্রামের জামাল উদ্দিন চৌধুরীর ছেলে। পরে এ হত্যাকাণ্ডে নিহতের ভাই হবিগঞ্জ সদর মডেল থানায় ২২ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION