1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বিবিয়ানার আরো একটি গ্যাস কূপ চালু, উৎপাদন অব্যাহত - Bangladesh Khabor
বুধবার, ২৭ মে ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
‘কিচেন কেবিনেট’ নিয়ে আসিফ মাহমুদের প্রতিক্রিয়া নাসীরুদ্দীন পাটওয়ারীর মতিঝিলের কার্যালয় বন্ধ ঘোষণা নিরাপদ ঈদযাত্রা, যানজটপ্রবণ এলাকায় বিজিবি মোতায়েন এবার ১ কোটি পশু কুরবানির সম্ভাবনা রয়েছে: মন্ত্রী ঈদে ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি স্টেশন ‘এনসিপির সঙ্গে জোটে যেতে নাসীরুদ্দীন আমার পা ধরতে বাকি রেখেছিল’ হাসিনাকে দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান রিজভীর রাজধানীর ১৬ স্থানে দুস্থদের মধ্যে খাদ্য ও বস্ত্র বিতরণ করবেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে জামপুর ইউনিয়ন বাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জাকির হোসেন বাবু সরকারের হঠকারী সিদ্ধান্ত দেশের ব্যাংক ব্যবস্থাকে ঝুঁকিতে ফেলছে: গোলাম পরওয়ার

বিবিয়ানার আরো একটি গ্যাস কূপ চালু, উৎপাদন অব্যাহত

  • Update Time : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
  • ৭২৫ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: হবিগঞ্জের বিবিয়ানা গ্যাস ফিল্ডে আরও ১টি কূপ চালু করা হয়েছে। এ নিয়ে বন্ধ হওয়া ৬টি কূপের মধ্যে ৫টি কূপের গ্যাস উৎপাদন অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন শেভরন বাংলাদেশের মুখপাত্র শেখ জাহিদুর রহমান।

তিনি বলেন, আজ সকালে ৫ম কূপটি চালু করা হয়েছে। ৬নং কূপটি চালুর জন্য প্রকৌশলীরা কাজ করছেন। আশা করি আগামী সপ্তাহে ৬নং কূপটিও চালুর সম্ভাবনা রয়েছে।

গত রোববার সকালে হঠাৎ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বিবিয়ানা গ্যাসক্ষেত্র থেকে গ্যাসের সঙ্গে বালু উঠে আসে। এ জন্য জরুরি ভিত্তিতে দুটি প্রসেস ট্রেন ও ছয়টি কূপের উৎপাদন বন্ধ করে দেওয়া হয়।

বিবিয়ানা বর্তমানে দেশের সবচেয়ে বড় গ্যাস উৎপাদন ক্ষেত্র। হঠাৎ উৎপাদন বন্ধ হওয়ায় রোববার দুপুরের পর থেকে ধীরে ধীরে গ্যাসের সরবরাহ কমতে থাকে। ফলে রাজধানীর বিভিন্ন এলাকায় রান্না করতে না পেরে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

এরপর সোমবার একটি, মঙ্গলবার সকালে দুটি এবং বুধবার আরো একটি কূপ চালু করা হয়েছে। এ নিয়ে বর্তমানে পাঁচটি কূপ সচল রয়েছে। সচল হওয়া কূপ থেকে গ্যাস উৎপাদন অব্যাহত রয়েছে।

তিনি আরো জানান, অবশিষ্ট একটি কূপের কার্যক্রম ফিরিয়ে আনার জন্য প্রকৌশলীরা কাজ করছেন। আশাকরি আগামী সপ্তাহে শেষ কূপটি চালু হবে। চালু হলে শেভরনের ওয়েবসাইটে আমরা জানিয়ে দেব।

সূত্রে জানা গেছে, দেশে দিনে ৩৭০ কোটি ঘনফুট গ্যাসের চাহিদা থাকলেও মোট গ্যাস সরবরাহ করা হয় ২৭৯ কোটি ঘনফুটের মতো। এরমধ্যে বিবিয়ানা থেকে সরবরাহ করা হয় ১১৫ কোটি ঘনফুট।

রোববার দুপুরের পর থেকে বিবিয়ানায় উৎপাদন প্রায় অর্ধেক কমে যায়। এতে বাসার চুলায়, শিল্প কারখানায় ও বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ কমতে থাকে। তবে বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখতে চেষ্টা করে যাচ্ছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION