1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
রাজশাহীতে ৫৭ ধারায় যুবকের সাত বছরের কারাদণ্ড - Bangladesh Khabor
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
১৪ শিক্ষকের মাদ্রাসায় ৫ শিক্ষার্থী, একজনও পাশ করেনি গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৭৪ পরিবারের সদস্যদের মাঝে ৩ কোটি ৪৬ লাখ টাকার চেক বিতরণ এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সব ধর্মের মানুষের সমান মর্যাদায় বিশ্বাস করে: মার্কিন রাষ্ট্রদূত এসএসসিতে এবার জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ এক ফ্যাসিবাদ তাড়িয়ে আরেক ফ্যাসিবাদ চায় না বাংলার জনগণ : জামায়াতে আমীর গোপালগঞ্জে মাত্রারিক্ত লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত সোনারগাঁয়ে আল মুজাহিদ মল্লিকের মাদকবিরোধী সভায় মুছলেকা দিয়ে মাদক ছাড়লেন আজিজুল হক গোপালগঞ্জকে মাদক মুক্ত জেলা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডিসি’র

রাজশাহীতে ৫৭ ধারায় যুবকের সাত বছরের কারাদণ্ড

  • Update Time : রবিবার, ৯ জানুয়ারী, ২০২২
  • ৫৪৯ জন পঠিত

নিজস্ব সংবাদদাতাঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারার মামলায় রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল আদালত এক যুবককে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। একইসঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জরিমানার এ অর্থ পরিশোধ না করলে আরো তিনমাস বিনাশ্রম কারাভোগ করতে হবে তাকে।

দণ্ডপ্রাপ্ত আসামির নাম মো. সুমন ওরফে আবদুল মতিন ওরফে শুভ। নওগাঁর সদর উপজেলার চকপ্রসাদ মোল্লাপাড়া গ্রামে তার বাড়ি। বাবার নাম মোতালেব মোল্লা। তিনি পলাতক রয়েছেন। তার অনুপস্থিতিতে রোববার দুপুরে এ রায় ঘোষণা করেন রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান।

এ মামলার বাদীর নাম শহিদুল ইসলাম। নওগাঁর রাণীনগর উপজেলার পুজাইল গ্রামে তার বাড়ি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় ২০১৬ সালের ২৬ জুলাই তিনি রাণীনগর থানায় আসামি সুমনের বিরুদ্ধে মামলাটি দকরেছিলেন।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মোসা. ইসমত আরা জানান, ২০১৬ সালের ৭ জুলাই আসামি শুভ নিজেকে উগ্র ও জঙ্গি দলের সদস্য পরিচয় দিয়ে বাদীর ভাতিজিকে একটি এসএমএস পাঠান। এতে সুমন তাদের পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেন। এ ছাড়া বাড়িতে অবৈধ অস্ত্র রেখে বিপদে ফেলারও হুমকি দেন তিনি।

এ নিয়ে শহিদুল ইসলাম থানায় মামলা করেন। পুলিশ তদন্ত করে সুমনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। এরপর নয়জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION