1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
শেখ হাসিনা ভেবে-চিন্তেই আমাকে নৌকা দিয়েছেন: আইভী - Bangladesh Khabor
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
১৪ শিক্ষকের মাদ্রাসায় ৫ শিক্ষার্থী, একজনও পাশ করেনি গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৭৪ পরিবারের সদস্যদের মাঝে ৩ কোটি ৪৬ লাখ টাকার চেক বিতরণ এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সব ধর্মের মানুষের সমান মর্যাদায় বিশ্বাস করে: মার্কিন রাষ্ট্রদূত এসএসসিতে এবার জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ এক ফ্যাসিবাদ তাড়িয়ে আরেক ফ্যাসিবাদ চায় না বাংলার জনগণ : জামায়াতে আমীর গোপালগঞ্জে মাত্রারিক্ত লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত সোনারগাঁয়ে আল মুজাহিদ মল্লিকের মাদকবিরোধী সভায় মুছলেকা দিয়ে মাদক ছাড়লেন আজিজুল হক গোপালগঞ্জকে মাদক মুক্ত জেলা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডিসি’র

শেখ হাসিনা ভেবে-চিন্তেই আমাকে নৌকা দিয়েছেন: আইভী

  • Update Time : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১
  • ৪৬৮ জন পঠিত

নারায়ণগঞ্জ প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভেবে-চিন্তেই আমাকে নৌকা প্রতীক দিয়েছেন। ২০১৬ সালে নৌকা প্রতীক নিয়ে জয়ী হয়েছি। এবারো জয়লাভ করবো। আশা করি, জনগণ আমার সঙ্গেই থাকবে।

মঙ্গলবার সকালে প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে নৌকা প্রতীক নেয়ার সময় এসব কথা বলেন তিনি।

আইভী বলেন, আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী অনেক অভিযোগ করছেন। অথচ তিনি যেসব এলাকায় যাচ্ছেন সেখানকার রাস্তাঘাট তো সিটি কর্পোরেশনই করেছে। আমি বলবো সত্য বলুন। কারণ ভোটের পর আমরা একসঙ্গেই থাকব।

তিনি আরো বলেন, আমি কখনোই সরকার বা দলীয় কোনো সুবিধা নেইনি। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করিনি। এতদিন ঘরেই ছিলাম। অথচ প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রতিনিয়ত প্রচারণা চালিয়ে গেছেন।

এ সময় নারায়ণগঞ্জ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে সাতজন প্রার্থীকে চূড়ান্ত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সাধারণ কাউন্সিলর পদে ১৪৮ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৪ জন প্রার্থী এবারের নির্বাচনে অংশগ্রহণ করছেন।

এ নির্বাচনে প্রার্থিতা চূড়ান্তের শেষ দিনে কাউন্সিলর পদে ১৮ জন তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছে। এর মধ্যে একজন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী রয়েছে।

গত ৩০ নভেম্বর দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের (ইসি) কার্যালয়ে এক বৈঠক হয়। বৈঠক শেষে সাংবাদিকদের ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ ঘোষণা করেন। ঘোষণা অনুযায়ী আগামী ১৬ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।

মনোনয়নপত্র দাখিল ১৫ ডিসেম্বর। যাচাই-বাছাই ২০ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ডিসেম্বর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION