1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
রাজশাহীতে বুধবার থেকে বুস্টার ডোজ - Bangladesh Khabor
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফার্মগেটের পর এবার মিরপুরে বাসে আগুন আদাবরে চার ককটেল বিস্ফোরণ, মগবাজারে আটক ৪ গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ফ্যাসিস্টকে প্রতিহতে সংসদে দোয়া ধর্ম প্রতিমন্ত্রীর জয়পুরহাটে ১৯ মামলার আসামি ‘আশরাফ ডাকাত’ গ্রেপ্তার কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী বাউফলে বিএনপি নেতা আপেল ফিরোজের ওপর হামলার অভিযোগ, বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত জয়পুরহাটে ৭ হাজার ৫৭৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাট জেলা প্রশাসকের অপসারণের দাবী,৭২ ঘন্টার আল্টিমেটাম জেলা ছাত্রদলের

রাজশাহীতে বুধবার থেকে বুস্টার ডোজ

  • Update Time : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১
  • ৫৩৭ জন পঠিত

ডেস্ক রিপোর্টঃ রাজশাহীতে বুধবার (২৯ ডিসেম্বর) থেকে করোনার টিকার বুস্টার ডোজের প্রয়োগ শুরু হবে। সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল কেন্দ্রে এই টিকা দেওয়া হবে। খুব শিগগিরই উপজেলাপর্যায়েও বুস্টার ডোজ প্রয়োগ শুরু হবে।

রাজশাহী সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম জানান, দেশে করোনার টিকা আসার পর প্রথমদিকেই টিকা নিয়েছিলেন এমন ষাটোর্ধ্ব ব্যক্তিরা প্রথমে বুস্টার ডোজ পাবেন। বুধবার টিকা গ্রহণের জন্য মঙ্গলবার ৬০০ জনকে এসএমএস দেওয়া হয়েছে। তারা বুস্টার ডোজ নিতে পারবেন।

তিনি আরও জানান, বুস্টার ডোজের জন্য প্রথমে বয়সকে বিবেচনা করা হচ্ছে। এরমধ্যে যদি কোনো ফ্রন্টলাইনার থাকেন তাহলে তিনিও পাবেন। পরবর্তীতে বয়স ষাটের কম হলেও ফ্রন্ট লাইনারদের বুস্টার ডোজ টিকা দেওয়া হবে।

রামেক হাসপাতাল কেন্দ্রে সকাল ৯টা থেকে টিকা প্রয়োগ শুরু হবে। চলবে দুপুর ১টা পর্যন্ত। আগে যে টিকায় গ্রহণ করে থাকুন না কেন, বুস্টার ডোজ দেওয়া হবে ফাইজারের টিকায়। এতে কোনো সমস্যা হবে না বলেও জানিয়েছেন ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম।

রাজশাহীর সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদার জানান, বুস্টার ডোজ প্রয়োগের জন্য সোমবার তিনি স্বাস্থ্য অধিদফতর থেকে নির্দেশনা পান। এরপর মঙ্গলবার সিটি করপোরেশন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে প্রস্তুতি নিতে বলা হয়। সিটি করপোরেশন এরমধ্যে বুস্টার ডোজের জন্য এসএমএস দেওয়া হয়েছে। দ্রুত উপজেলাপর্যায়েও শুরু হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION