1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় দুই শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু  - Bangladesh Khabor
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে আল মুজাহিদ মল্লিকের মাদকবিরোধী সভায় মুছলেকা দিয়ে মাদক ছাড়লেন আজিজুল হক গোপালগঞ্জকে মাদক মুক্ত জেলা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডিসি’র সালমান শাহ হত্যা মামলায় কারাগারে ডন ‘তারেক রহমান-নরেন্দ্র মো‌দি একসঙ্গে বসলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে’ জন্মহার কমাতে চায় সরকার হেফাজত ইসলামকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নেব: প্রধানমন্ত্রী একই হামলায় একজনের পর এবার শিবির নেতা  সালাউদ্দিনও চলে গেলেন না ফেরার দেশে ঢাবির গ্রাফিক ডিজাইন বিভাগের চেয়ারম্যান জয়পুরহাটের টুটুল  কোটালীপাড়ায় হাতকড়া হাতে বাবার জানাজায় আ. লীগ নেতা কামাল দ্বিতীয় পদ্মা সেতুর কাজ কবে শুরু হবে? যা বললেন সেতুমন্ত্রী

কোটালীপাড়ায় দুই শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু 

  • Update Time : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৩১ জন পঠিত

স্টাফ রিপোটার, 

গোপালগঞ্জের কোটালীপাড়ায় শিমুলবাড়ী গ্রামে সুপ্রীয়া বাড়ৈ (৯) নামক দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থী ও ফুলবাড়ি গ্রামের ফাতেমা খানম (১৫) নামক দশম শ্রেণির এক শিক্ষার্থী সহ দুই শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। 
সুপ্রীয়া এলাকার টুপু বাড়ৈর এবং ফাতেমা ঝন্টু শেখের মেয়ে। শনিবার সকালে এ ঘটনা ঘটে। 
জানা যায়,  মামা বই পড়তে বলায় অভিমান করে সুপ্রীয়া ঘরের মধ্যে আড়ার সঙ্গে ওড়না পেচিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। স্বজনেরা তাকে উদ্ধার করে কোটালীপাড়া হাসপাতালে নিয়ে আসে।  সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। 
অন্য দিকে ফাতেমা খানমের লাশ নিজ ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে ঝুলান্ত অবস্থায় উদ্ধার করে কোটালীপাড়া থানা পুলিশ।
সুপ্রীয়া লাশের সুরাতহাল সম্পন্ন করেন এস আই মোস্তফা এবং ফাতেমার সুরাতহাল সম্পন্ন করেন এস আই শামসুল হক।
এ মৃত্যু দুটোর ব্যাপারে নিজ নিজ এলাকায় বিতর্কের সৃষ্টি হয়েছে- এটা হত্যা না আত্মহত্যা।
পুলিশ লাশ দুটো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION