1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
আক্কেলপুরে শিয়ালের কামড়ে শিশু ও নারীসহ আহত ৫ - Bangladesh Khabor
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবারের মাঝে ৮৬ লাখ টাকার চেক প্রদান কথিত প্রেমিকার জন্য স্কুলে ঢুকে ছাত্রকে মারধর, দল থেকে ছাত্রদল সভাপতি আজীবন বহিষ্কার গোপালগঞ্জে প্রতিপক্ষের হামলায় কলেজ ছাত্র নিহত: পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন আগের মতোই দেশে খুন-সন্ত্রাস চলছে: রেজাউল করীম ‘হাসিনা ও আ.লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে জামায়াত’ বিদ্যুৎ খাতের উন্নয়নে ২৪৬০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশে অফিস খুলতে মেটাকে আমন্ত্রণ ২০০ বিচারক প্রাথমিক মনোনয়ন পেলেন

আক্কেলপুরে শিয়ালের কামড়ে শিশু ও নারীসহ আহত ৫

  • Update Time : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৪১৭ জন পঠিত
জয়পুরহাট থেকে ফারহানা আক্তার, 
জয়পুরহাটের আক্কেলপুরে শিয়ালের কামড়ে শিশু ও নারীসহ ৫ জন আহত হয়েছে। ঘটনাটি পৌরসদরের আট নম্বর ওয়ার্ডের পশ্চিম মানিকপাড়া গ্রামে ঘটনাটি  ঘটেছে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় ওই গ্রামে শিশু ও নারীসহ ৪ জনকে শিয়াল কামড়ে আহত করেছে। আহতরা সকলেই স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
 আহতরা হলেন, পশ্চিম মানিকপাড়া গ্রামের ফিরোজা বেগম (৪৫), গোপীনাথ মহন্তের ছেলে ওপেন মহন্ত প্রিয় (৭৮), আসমান হেলালের স্ত্রী রানু বেগম (৪৮), আনন্দ মহন্তের শিশুকন্যা ঐশি (৮)। এদিকে পৌরসদরের কেশবপুর গ্রামে ঘরের ভেতর ঢুকে তিন বছরের শিশুর সাজিদকে কামড়ে গুরুতর  আহত করেছে এক শিয়াল।
 এছাড়া দুইটা গরু এবং একটি ছাগলকে শিয়াল কামড়ানোর খবর পাওয়া গেছে।
পশ্চিম মানিক পাড়া গ্রামের ওপেন মহন্ত প্রিয় বলেন, শনিবার সন্ধ্যায় আমি বাড়ির সামনে বসে ছিলাম। এ সময় কিছু বুঝে ওঠার আগেই  আচমকা একটি শিয়াল দৌড়ে এসে আমার পায়ে কামড় বসিয়ে রক্তাক্ত করে গুরুতর আহত করে।
আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নাহিদা সুলতানা বলেন, শিয়ালের কামড়ে আহত সকলকেই প্রাথমিক ভাবে সাবান পানি দিয়ে  দীর্ঘক্ষন ক্ষতস্থান ধৌত করার পাশাপাশি  অতি দ্রুত জয়পরহাট জেলা আধুনিক হাপাতালে ভ্যাকসিন নেওয়ার পরামর্শ প্রদান করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION