1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জাতীয় মৎস্য সপ্তাহ  উপলক্ষে গৌরনদীতে সাংবাদিকদের সাথে  মতবিনিময় সভা - Bangladesh Khabor
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
‘পুরস্কার ও তিরস্কার’ নীতি অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় স্বরাষ্ট্রমন্ত্রীর ক্রীড়া মানুষকে শৃঙ্খলাবোধ, সহিষ্ণুতা ও দেশপ্রেমের শিক্ষা দেয়: প্রধানমন্ত্রী জয়পুরহাটে ৩ দিনব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন  অতীতের ১৭ বছরে এ অঞ্চলের মানুষ তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি : এমপি জিলানী ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন গোপালগঞ্জে এলজিইডি’র নবনিযুক্ত নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব গ্রহণ ও বদলী জনিত বিদায়ী প্রকৌশলীকে সংবর্ধনা প্রদান সোনারগাঁয়ে চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাবু’র গণসংযোগ  গাইবান্ধায় র‌্যাবের পৃথক অভিযানে ২১৩ বোতল এসকাফ উদ্ধার, গ্রেপ্তার ৩ বিরামপুর সীমান্ত দিয়ে ৯ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি

জাতীয় মৎস্য সপ্তাহ  উপলক্ষে গৌরনদীতে সাংবাদিকদের সাথে  মতবিনিময় সভা

  • Update Time : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ৫৩৯ জন পঠিত

গৌরনদী থেকে বিশ্বজিত সরকার বিপ্লব, 

জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষে গতকাল শনিবার সকালে বরিশালের গৌরনদীর স্থানীয় সাংবাদিকদের সাথে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের কর্মকর্তাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এবারের মৎস্য সপ্তাহের মূল সুর “বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দুর করি” শ্লোগানকে ধারন করে শনিবার বেলা ১১টায় উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবুল বাশার এর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিত সরকার বিপ্লব, সাধারন সম্পাদক এম, আলম, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি সৈয়দ নকিবুল হক, আনন্দ টিভির বরিশাল ব্যুরো চিফ কাজী আল আমীন,

 

গৌরনদী উপজেলা রিপোটার্স ইউনিটির সহ-সভাপতি মোঃ মহসিন খান, উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী বিকাশ কুমার নাগ, মোঃ সুমন হোসেন, মৎস্য দপ্তরের অফিস সহকারী মোঃ নুর আলম সরদার প্রমুখ। মতবিনিময় সভায় জানানো হয় উপজেলা মৎস্য সম্পদ দপ্তরের উদ্যোগে আগামী ৩০আগষ্ট উপজেলার বিভিন্ন বিল, পুকুর ও উন্মুক্ত জলাশয়ে ২৯৭ কেজি কার্ভ মাছের পোনা অবমুক্ত করা হবে। যার মোট মুল্য ৮৬ হাজার টাকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION