1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পাঁচবিবিতে মেয়াদ শেষ হলেও অগ্রগতি নেই সড়কের কাজে - Bangladesh Khabor
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে আল মুজাহিদ মল্লিকের মাদকবিরোধী সভায় মুছলেকা দিয়ে মাদক ছাড়লেন আজিজুল হক গোপালগঞ্জকে মাদক মুক্ত জেলা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডিসি’র সালমান শাহ হত্যা মামলায় কারাগারে ডন ‘তারেক রহমান-নরেন্দ্র মো‌দি একসঙ্গে বসলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে’ জন্মহার কমাতে চায় সরকার হেফাজত ইসলামকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নেব: প্রধানমন্ত্রী একই হামলায় একজনের পর এবার শিবির নেতা  সালাউদ্দিনও চলে গেলেন না ফেরার দেশে ঢাবির গ্রাফিক ডিজাইন বিভাগের চেয়ারম্যান জয়পুরহাটের টুটুল  কোটালীপাড়ায় হাতকড়া হাতে বাবার জানাজায় আ. লীগ নেতা কামাল দ্বিতীয় পদ্মা সেতুর কাজ কবে শুরু হবে? যা বললেন সেতুমন্ত্রী

পাঁচবিবিতে মেয়াদ শেষ হলেও অগ্রগতি নেই সড়কের কাজে

  • Update Time : সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ৪৬৬ জন পঠিত
জয়পুরহাট থেকে ফারহানা আক্তার, 
জয়পুরহাটের পাঁচবিবি-গোবিন্দগঞ্জ সড়কে প্রায় ১০ কিলোমিটার রাস্তা পাকাকরন কাজের মেয়াদ শেষ হলেও অগ্রগতি নেই সংস্কার কাজের। রাস্তা খুঁড়ে লাপাত্তা নিয়োগকৃত ঠিকারদারী প্রতিষ্ঠান। চুক্তিভিত্তিক মেয়াদ অনুসারে চলতি বছরের ৪ সেপ্টেম্বরের মধ্যে শতভাগ রাস্তার কাজ সম্পন্ন করার কথা থাকলেও এখন পর্যন্ত কাজ হয়েছে ৫০ ভাগ।
দীর্ঘ প্রায় দুই বছর যাবৎ রাস্তা খুঁড়ে রাখায় বিভিন্ন জায়গায় খানাখন্দের সৃষ্টি হয়েছে। ভোগান্তি বেড়েছে জনসাধারনের। রাস্তার বেহাল দশার কারনে যাত্রী পরিবহনে ভাড়া বেড়েছে দ্বীগুন। এদিকে কাজ শুরুর দিকে নিন্মমানের সামগ্রীর ব্যবহার ও অনিয়মের অভিযোগ তুলে জয়পুরহাট স্থানীয় সরকার অধিদপ্তরের প্রকৌশলীকে দাপ্তরিক পত্র পাঠান উপজেলা চেয়ারম্যান মুনিরুল শহীদ মুন্না। 
উপজেলা প্রকৌশলী অফিস সূত্রে জানাযায়, গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ পুনবার্সন প্রকল্পের আওতায় পাঁচবিবি থেকে শালাইপুর ১০ কিলোমিটার সড়ক সংস্কারের দরপত্র আহ্বান করে জয়পুরহাট স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর। দরপত্রের শর্ত অনুসারে প্রায় ৯ কোটি টাকা চুক্তিমূল্যে কাযার্দেশ পায় বগুড়ার মাসুমা কনস্ট্রাকশন নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান।
মাসুমা কনস্ট্রাকশনের প্রতিনিধি সেলিম বলেন, করোনাকালীন সময়ে শ্রমিক ও মালামাল সংকটের কারনে বিলম্ব হয়েছে। তবে আরো এক বছর মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করেছি।
উপজেলা চেয়ারম্যান মুনিরুল শহীদ মুন্না বলেন, এই রাস্তার কাজ সঠিক ভাবে করার জন্য সংশ্লিষ্ট  কর্তৃপক্ষের নিকট দাপ্তরিক পত্রও পাঠিয়েছি।
উপজেলা প্রকৌশলী আব্দুল কাইয়ুম বলেন, রাস্তার কাজ দ্রুত সময়ের মধ্যে করার জন্য ঠিকাদারী প্রতিষ্ঠানকে তাগাদা দেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION