1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পাঁচবিবিতে কলা গাছের সাথে শত্রুতা - Bangladesh Khabor
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে দফায় দফায় সংঘর্ষ, ডিসি মাসুদসহ আহত কয়েকজন যমুনার সামনে যুগান্তর সাংবাদিকের ওপর পুলিশের হামলা কোটালীপাড়ায় বিদ্যুতের তারে জড়িয়ে কলেজ ছাত্রের মৃত্যু সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে ধানের শীর্ষ প্রতীককে বিজয়ী করতে উঠান বৈঠক অনুষ্ঠিত সোনারগাঁয়ে নোয়াগাঁও ইউনিয়নে ধানের শীর্ষের পক্ষে ভােট চেয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত নতুন প্রধানমন্ত্রীর শপথের তারিখ জানালেন প্রেস সচিব বাউফলে সেনাবাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ স্বামী স্ত্রী আটক সোনারগাঁয়ে সাদিপুর ইউনিয়নে মাথাল প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে ধানের শীর্ষ মার্কাকে বিজয়ী করতে উঠান বৈঠক অনুষ্ঠিত ১১৬ আসনে ব্যালট পাঠানো হয়েছে, ৭ ফেব্রুয়ারির মধ্যে সব আসনে যাবে: ইসি সচিব

পাঁচবিবিতে কলা গাছের সাথে শত্রুতা

  • Update Time : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ৩১৪ জন পঠিত
জয়পুরহাট থেকে ফারহানা আক্তার, 
জয়পুরহাটের পাঁচবিবিতে গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে শাহাদৎ হোসেন নামের এক কৃষকের কলা বাগানের প্রায় শতাধিক কলা গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। এতে ঐ কৃষকের প্রায় অর্ধলক্ষ টাকার ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার আয়মারসুল ইউনিয়নের মালিদহ গ্রামে। শাহাদৎ হোসেন মালিদহ গ্রামের মৃত রাশেদ আলীর ছেলে। এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত কৃষক ঐ গ্রামের মৃত আব্দুস সাত্তারের পুত্র শফিকুল ইসলাম (৪০) এর নামে পাঁচবিবি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। 
লিখিত অভিযোগ ও সরেজমিনে গিয়ে জানা যায়, সোমবার দুপুরে শফিকুল ইসলাম, শাহাদৎ এর বাড়ীর সন্নিকটে গরু দিয়ে ঘাস খাওয়ানোর সময় উভয়ের মধ্যে কথা কাটাকাটি ও ঝগড়া বিবাদে জড়িয়ে পড়েন। এ সময় শফিকুল ইসলাম শাহাদৎ কে দেখে নেওয়া এবং আর্থিক ক্ষতি করার হুমকি দেয়। পরে ঐ রাতেই শাহাদৎ ইসলামের ৪৫শতক জমির কলা বাগানের কলার মোছা বের হওয়া প্রায় শতাধিক কলা গাছ কর্তন করে।
এলাকাবাসীরা জানায়, ঘটনার আগের দিন তাদের দু’জনের মধ্যে গরুর ঘাস খাওয়া নিয়ে ঝগড়াঝাটি হয়েছে। তবে কলার গাছ কে কেটেছে তা তারা জানেন না।
অভিযুক্ত শফিকুল ইসলাম ঝগড়াঝাটির কথা স্বীকার করে বলেন, কে বা কাহারা তার বাগানের কলা গাছ কেটেছে আমি কিছুই জানি না। এটি একটি ষড়যন্ত্র।
আয়মারসুলপুর ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম বেনু বলেন, শাহাদৎ হোসেনের জমির কলার গাছ কাটার কথা জেনেছি। বিষয়টি খুবই দুঃখজনক। তবে যেই এ অপরাধ করুক তার শাস্তি হওয়া প্রয়োজন।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব বলেন, কলা বাগানের কলা গাছ কাটার একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION