1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
উজিরপুরে উদ্বোধনের পূর্বেই ৫০ কোটি টাকা ব্যয়ের ব্রীজ ভেঙ্গে নদীতে - Bangladesh Khabor
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম :
‘পুরস্কার ও তিরস্কার’ নীতি অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় স্বরাষ্ট্রমন্ত্রীর ক্রীড়া মানুষকে শৃঙ্খলাবোধ, সহিষ্ণুতা ও দেশপ্রেমের শিক্ষা দেয়: প্রধানমন্ত্রী জয়পুরহাটে ৩ দিনব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন  অতীতের ১৭ বছরে এ অঞ্চলের মানুষ তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি : এমপি জিলানী ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন গোপালগঞ্জে এলজিইডি’র নবনিযুক্ত নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব গ্রহণ ও বদলী জনিত বিদায়ী প্রকৌশলীকে সংবর্ধনা প্রদান সোনারগাঁয়ে চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাবু’র গণসংযোগ  গাইবান্ধায় র‌্যাবের পৃথক অভিযানে ২১৩ বোতল এসকাফ উদ্ধার, গ্রেপ্তার ৩ বিরামপুর সীমান্ত দিয়ে ৯ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি

উজিরপুরে উদ্বোধনের পূর্বেই ৫০ কোটি টাকা ব্যয়ের ব্রীজ ভেঙ্গে নদীতে

  • Update Time : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ৪৪২ জন পঠিত

বরিশাল থেকে এস এম ওমর আলী সানী, 

বরিশালের উজিরপুরে প্রধানমন্ত্রীর উদ্বোধনের পূর্বেই ৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রীজ ভেঙ্গে নদীতে পড়ে যায়। ১৪ আগষ্ট বেলা ২টায় ব্রীজের মাঝ বরাবর ৪৫ মিটার দৈর্ঘ্য দুইটি গার্ডার বিকট শব্দে নদীতে পড়ে যায়। এ সময় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জানা যায়, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারী উপজেলার সাতলা চৌমোহনী রাস্তার কঁচা নদীর উপর ৬ হাজার ৩শ মিটার চেইনেজে ৪০৫ মিটার পিসি গার্ডার ব্রীজ নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওটিবিএল নামক একটি ঠিকাদারী প্রতিষ্ঠান এই ব্রীজটির কার্যাদেশ পেয়ে কাজ শুরু করেন। চলতি বছরেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্রীজটি উদ্বোধন করার কথা ছিল।

 

স্থানীয় রুহুল আমিন, মাছুম হাওলাদার, জাহাঙ্গীর শেখ জানান, বেলা ২টার দিকে বিকট শব্দে ব্রীজের ২টি গার্ডার ভেঙ্গে নদীতে পড়ে যায়। এ সময় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মনে হচ্ছে নি¤œমানের সামগ্রী দিয়ে ব্রীজ নির্মাণের কারণেই এ দুর্ঘটনা ঘটতে পারে। এ সময় একজন শ্রমিক আহত হয় বলে জানা যায়। ওটিবিএল কোম্পানীর প্রজেক্ট ম্যানেজার সৈয়দ মনিরুল ইসলাম জানান, প্রতিটি পিলারের মাঝে ৪৫ মিটার করে ৫টি গার্ডার স্থাপন করা হয়েছিল। মাঝ বরাবরে ক্রেনের মাধ্যমে একটি গার্ডার সরাতে গিয়ে যান্ত্রিক ত্রুটির কারণে ২টি গার্ডার নদীতে পড়ে যায়। এটি একটি দুর্ঘটনা ছাড়া আর কিছুই নয়।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মীর মহিদুল ইসলামকে বারবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION