1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
আগৈলঝাড়া প্রশাসন ও আ.লীগের শোক দিবস পালিত - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটের একই দিনে পৃথক স্থান থেকে তিনজনের লাশ উদ্ধার বাউফলে ব্র্যাকের উদ্যোগে নারীদের হাঁস পালন প্রশিক্ষণ, ৪শত হাঁসের বাচ্চা বিতরণ কুমিল্লায় মহাসড়কে হাইওয়ে পুলিশের ওপর হামলায় ১৯ জন গ্রেফতার ‘আপনারা গুলি করলে আমরা কি বসে থাকব’, বিএসএফকে বিজিবি নির্বাচনি দায়িত্ব পালনকালে নিহতের পরিবারকে ১০ লাখ টাকা দেবে ইসি ঢাকার খাল পুনরুদ্ধারে সীমানা চিহ্নিত করতে ২ কমিটি গঠনের সিদ্ধান্ত বাড়ছে না বিড়ির দাম সব সরকারি মেডিকেল কলেজে ‘ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার’ চালুর উদ্যোগ বিদেশি বিনিয়োগ আনলে দেড় শতাংশ কমিশন দেবে সরকার: প্রধানমন্ত্রী ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ

আগৈলঝাড়া প্রশাসন ও আ.লীগের শোক দিবস পালিত

  • Update Time : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ৪৬০ জন পঠিত

বরিশাল থেকে এস এম ওমর আলী সানী, 

বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগ পৃথকভাবে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে। দিবসটিতে আওয়ামী লীগ দলিয় কার্যালয়ে রবিবার সকালে জাতীয়, দলীয় ও শোক পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কৃষকলীগের প্রতিষ্ঠাতা শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন,

 

সকল শহীদদের স্মরণে নীরবতা পালন, কালো ব্যাজ ধারণ করা হয়। দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে জাতীয় শোক দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্দা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, গোলাম মোর্তুজা খান।এছাড়াও উপজেলার পাঁচটি ইউনিয়নের সকল মসজিদে জাতীয় শোক দিবসে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

 

অপরদিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পরন করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। উপজেলার শহীদ সুকান্ত আবদুল্লাহ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাশের এর সভাপতিত্বে অলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, থানা অফিসার ইন চার্জ মো. গোলাম ছরোয়ার, স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার বখতিয়াল আল মামুন।পরে মসজিদে দোয়া মিলাদ, রচনা ও চিত্রাংকন প্রতিযোগীতায় সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION