1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পাঁচবিবিতে পূর্ব শত্রুতার জের ধরে হত্যার উদ্দেশ্যে ৪ বছরের শিশুকে পুকুরে নিক্ষেপ - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‘সামনের সারির একটি আসনের বিনিময়ে সব নীতি বিকিয়ে দিলেন’ ফাঁকতালে বহু লোক সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন: স্পিকার বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’: ঢাকা ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’ কুষ্টিয়ায় কর অফিসের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪ গোপালগঞ্জে মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত গোপালগঞ্জে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রমের প্রথম দিন সুষ্ঠুভাবে সম্পন্ন “মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে”

পাঁচবিবিতে পূর্ব শত্রুতার জের ধরে হত্যার উদ্দেশ্যে ৪ বছরের শিশুকে পুকুরে নিক্ষেপ

  • Update Time : রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ৪২৬ জন পঠিত
জয়পুরহাট থেকে ফারহানা আক্তার, 
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের ফতেপুর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে হত্যার উদ্দেশ্যে ৪ বছরের শিশুকে পুকুরে নিক্ষেপ। পাঁচবিবি থানার অভিযোগ সূত্রে ও বাদীর জবান বন্দীতে জানা যায় যে, ঘটনার দিন ২ আগস্ট সোমবার বিকেলে ফতেপুর গ্রামের রায়হান এর ৪ বছরের শিশু কন্যা রাহিমুনি ও কাবিল এর নাতী জয় বাবু (৩) বালু নিয়ে কাবিলের বাড়ির পাশের্ব খেলছিলেন। খেলার সময় কাবিলের নাতী জয় বাবু বালু হাতে নিয়ে পিছন থেকে তার দাদা কাবিলের গায়ে মারে। কাবিল রাগ হয়ে ২ শিশুকে ধাওয়া করে। বাচ্চা ২টি দৌড়াইয়া পালানোর চেষ্টা করে।
কিন্তু রায়হানের ৪ বছরের শিশু কন্যাকে কাবিল ধরে ফেলে এবং রাগান্বিত হয়ে পাশের্বর পুকুরে ফেলে চলে আসে। পুকুরে পানি কম থাকায় বাচ্চাটি পানির মধ্যে হাবুডুবু খেয়ে পুকুরের গাইড ওয়াল ধরে উপরে উঠার চেষ্টা করে। পরে শিশুটির বাবা পুকুর থেকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। এই বিষয়ে শিশুটির বাবা সাংবাদিকদের জানান, আমি বাদী হয়ে ৩ আগস্ট মঙ্গলবার পাঁচবিবি থানার একটি অভিযোগ করি। অভিযোগের ৬ দিন পেড়িয়ে গেলেও পুলিশ কোন আইনী ব্যবস্থা গ্রহণ করেননি।
তিনি আরো জানান, জায়গা মাপযোগ নিয়ে পাশের্বর বাড়ি কাবিলের সাথে আমার পূর্ব শত্রুতা ছিল। এই জন্য আমার ৪ বছরের শিশু কন্যাকে কাবিল হত্যার উদ্দেশ্যে পানিতে ফেলে দেয়। আমি এর উপযুক্ত বিচার দাবী জানাচ্ছি। এই বিষয়ে কাবিলের সাথে কথা হলে তিনি জানান, গায়ে বালু দেওয়ায় রাগান্বিত হয়ে আমি এই কাজ করেছি। এই বিষয়ে পাঁচবিবি থানার ওসি তদন্ত সারোয়ার আলম সাংবাদিককের জানান, অভিযোগের বিষয়টি তদন্ত প্রক্রিয়াধীন ২-১ দিনের মধ্যে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION