1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
দিনাজপুরের ফুলবাড়ী থেকে চুরি হওয়া মাইক্রোবাস উদ্ধার  সহ কিশোর আটক-১ - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
‘সামনের সারির একটি আসনের বিনিময়ে সব নীতি বিকিয়ে দিলেন’ ফাঁকতালে বহু লোক সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন: স্পিকার বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’: ঢাকা ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’ কুষ্টিয়ায় কর অফিসের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪ গোপালগঞ্জে মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত গোপালগঞ্জে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রমের প্রথম দিন সুষ্ঠুভাবে সম্পন্ন “মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে”

দিনাজপুরের ফুলবাড়ী থেকে চুরি হওয়া মাইক্রোবাস উদ্ধার  সহ কিশোর আটক—১

  • Update Time : রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ৪০৯ জন পঠিত
জয়পুরহাট থেকে ফারহানা আক্তার, 
দিনাজপুরের ফুলবাড়ী থেকে চুরি হওয়া মাইক্রোবাস জয়পুরহাটের ক্ষেতলালে উদ্ধার; এক কিশোর আটক। আটককৃত কিশোর দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শাহাবাজপুর শিয়ালীডাঙ্গা গ্রামের আমজাদ হোসেনের ছেলে পলাশ (১৪)।
 দায়িত্বশীল সূত্রে যানা যায় গাড়ীর মালিক! ফুলবাড়ী পৌর এলাকার কফিল উদ্দিনের ছেলে মোখলেছার রহমান নবাব। তার তিনটি মাইক্রোবাস প্রতিবেশী দীলিপ এর গ্যারেজে পাকিং করে রাখেন। এর মধ্যে টয়োটা ঢাকা মেট্রো-ছ- ১১-২৪৭৬ নম্বর মাইক্রোবাসটির নিয়মিত চালক ওই এলাকার সুমন। চালক সুমনের সহযোগী (হেলপার) ছিলেন কিশোর পলাশ। মাইক্রোবাসটি শনিবার ৭ আগস্ট সকাল ৭টায় চুরি হওয়ার খবর পেয়ে ফুলবাড়ী থানায় সাধারণ ডায়েরী করে।
পরে ক্ষেতলাল থানা থেকে খবর পায় মাইক্রোবাসটি চালকসহ আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে,
কিশোর পলাশ গ্যারেজ থেকে গাড়ীর তালা ভেঙ্গে নিয়ে পালিয়ে যায়। সে ওই মাইক্রোবাসে জয়পুরহাট থেকে বগুড়ার দুঁপচাচিয়ার উদ্দেশ্যে একজন যাত্রী নিয়ে  যাওয়ার পথে বেলা ১২টায়  ক্ষেতলাল উপজেলার ইটাখোলা বাজারে পৌঁছলে ওই চালকের প্রতি যাত্রীর সন্দেহ হয়। এসময় মাইক্রোবাসটি থামিয়ে স্থানীয়দের বিষয়টি জানান যাত্রী। তারা মাইক্রোবাসটি আটক করে চালক পলাশকে গাড়ীর বিষয়ে জানতে চাইলে সে গাড়ীর কাগজপত্রসহ কিছুই দেখাতে পারে না। এই সন্দেহে ক্ষেতলাল থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে এসআই রেজাউল করিম সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থল থেকে মাইক্রোবাসটি উদ্ধারসহ  চালকে আটক করে থানায় নিয়ে আসে।
ক্ষেতলাল থানার ওসি নিরেন্দ্রনাথ মন্ডল তিনি বলেন, মাইক্রোবাসটি উদ্ধার করে চালককে আটক করা হয়েছে, প্রকৃত মালিকের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, তারা এলে এবিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION