1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
আফগান প্রতিরক্ষামন্ত্রীর বাড়িতে হামলা, নিহত ৪ - Bangladesh Khabor
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: প্রেস সচিব শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ময়লার ভাগাড় থেকে প্রাণ ফিরছে আদি বুড়িগঙ্গা চ্যানেলে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার কারণ জানালেন রুমিন ফারহানা শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী কুষ্টিয়ায় বাসর রাতে বিদ্যুৎস্পৃষ্টে বরের মৃত্যু কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান হাবীবের ইন্তেকাল : রাষ্ট্রীয় মর্যাদায় দাফন রূপগঞ্জে অবৈধ চুনা কারখানা ধ্বংস ও ৬৫ হাজার টাকা জরিমানা সোনারগাঁয়ে জমি জালিয়াতি করে জোর পুর্বক দখলের চেষ্টা  সোনারগাঁয়ে ৫শ অবৈধ চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ৫০ হাজার টাকা জরিমানা

আফগান প্রতিরক্ষামন্ত্রীর বাড়িতে হামলা, নিহত ৪

  • Update Time : বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ৪২৯ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক, 

আফগানিস্তানের রাজধানী কাবুলের শেরপুর এলাকায় দেশটির প্রতিরক্ষামন্ত্রী ও কয়েকজন সংসদ সদস্যের বাড়িতে মঙ্গলবার রাতে একযোগে চালানো হামলা প্রতিহত করা হয়েছে।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, ওই ঘটনায় ‘সব হামলাকারীকে হত্যা’ করা হয়েছে। খবর বিবিসি ও এএফপির।

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বলা হয়েছে ৪ হামলাকারী নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। মঙ্গলবার রাতে কাবুলের বিলাসবহুল শেরাপুর এলাকা ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে।

এর পরপরই সেখানে কয়েকটি ছোট বিস্ফোরণ ও প্রচণ্ড গুলিবর্ষণের শব্দ শোনা যায়। এ সময় দুই সশস্ত্র ব্যক্তি আফগান নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়।

মূলত, আফগান প্রতিরক্ষামন্ত্রী বিসমিল্লাহ মোহাম্মাদির বাসভবন লক্ষ্য করে এ হামলা চালানো হয় বলে খবরে দাবি করা হয়েছে।

সাবেক আফগান ভাইস প্রেসিডেন্ট ইউনুস কানুনি এক টুইট বার্তায় বলেছেন, বিসমিল্লাহ খানের বাসভবনের পাশে গাড়িবোমা বিস্ফোরণ ঘটানো হলেও এ সময় তিনি সেখানে ছিলেন না।এই হামলায় চারজন নিহত ও ২০ জন আহত হয়েছে।

মঙ্গলবার মধ্যরাতে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মিরওয়াইস স্তানাকজাই ঘোষণা করেন, অভিযান শেষ হয়েছে। সব হামলাকারী নিহত হয়েছে।একটি বিশাল জনগোষ্ঠীর প্রাণ রক্ষা পেয়েছে এবং মহল্লায় পূর্ণ নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়েছে।

কাবুলের শেরপুর এলাকায় আফগান প্রতিরক্ষামন্ত্রী, কয়েকজন সংসদ সদস্য ও বেশ কয়েকজন পদস্থ সরকারি কর্মকর্তা বসবাস করেন।

এমন সময় রাজধানী কাবুলে এ হামলা চালানো হলো যখন আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে সেনাবাহিনীর সঙ্গে তালেবানের তুমুল সংঘর্ষ চলছে এবং দেশটির বিশাল এলাকা তালেবানের নিয়ন্ত্রণে রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION