1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটে ফেন্সিডিল ও গাঁজাসহ গ্রেফতার ৩   - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জাইকার সঙ্গে উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখতে চান প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদবিরোধী সম্মেলনে যোগ দিতে ভারতে এনএসআই মহাপরিচালক আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের যে ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সারের ডিলার নিয়োগে বিএনপির কোনো সংশ্লিষ্টতা নেই : চন্দন গোবিন্দগঞ্জে পুকুরের পানিতে ডুবে একই দিনে জম্ম নেওয়া দুই ভাই বোনের মৃত্যু পাঁচবিবিতে দিলীপ কুমার মাঝি হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনের যাবজ্জীবন কারাদণ্ড কোটালীপাড়ায় বিয়ে ভাঙ্গাকে কেন্দ্র করে তৃত্বীয়পক্ষের হামলায় আহত হয়ে হাসাপাতালে মেয়ের মামা গোপালগঞ্জে অনিয়ম-অব্যবস্থাপনায় চলছে মহিলা দাখিল মাদ্রাসা  কুশলায় চেয়ারম্যান পদে আলোচনায় সবুজ ফকির, অগ্রাধিকার মাদকমুক্ত সমাজ গঠন

জয়পুরহাটে ফেন্সিডিল ও গাঁজাসহ গ্রেফতার ৩  

  • Update Time : বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ৫৪৮ জন পঠিত
জয়পুরহাট থেকে ফারহানা আক্তার, 
জয়পুরহাট র‌্যাব ক্যাম্প কর্তৃক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১২৭ বোতল ফেন্সিডিল ও ৭ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। 
  
র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার তৌকির এর নেতৃত্বে পার্শবর্তি দিনাজপুর জেলার হাকিমপুর থানাধীন বাংলা হিলি সিপি রেলব্রিজের দক্ষিণে পাকা রাস্তার উপর র‌্যাবের একটি চৌকস অভিযানিক দল বিশেষ পদ্ধতিতে ফেন্সিডিল পরিবহন যোগ্য একটি  মোটর সাইকেল থেকে ১২৭ বোতল ফেন্সিডিলসহ গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানাধীন পূর্ব নয়নপুর এলাকার মৃত রুহুল আমিন মিয়ার ছেলে সবুজ মিয়া (৩২) কে হাতেনাতে গ্রেফতার করে তার বিরুদ্ধে দিনাজপুর জেলার হাকিমপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করেছে।
অপরদিকে গাইবান্ধা জেলার সদর থানাধীন তুলশীঘাট এলাকায় অভিযান পরিচালনা করে ৭ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ গাইবান্ধা সদর থানার তুলশীঘাট শাহপাড়ার মৃত হরেন্দ্র চন্দ্র দাসের ছেলে টুটুল চন্দ্র দাস (৫২) ও তুলশীঘাট সুইপার পাড়ার সাধন চন্দ্র দাস (৪৫) কে হাতেনাতে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে গাইবান্ধা জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করেছে।
জয়পুরহাট র‌্যাব ক্যাম্প সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উক্ত গ্রেফতারকৃত মাদক কারবারি সবুজ মিয়া, টুটুল চন্দ্র দাস ও সাধন চন্দ্র দাস দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল ও গাঁজা  অবৈধভাবে সংগ্রহ করে অভিনব কায়দায় দেশের বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল।
পরবর্তীতে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা অনুসারে স্ব-স্ব থানার মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION