1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পাঁচবিবিতে বজ্রপাতে মৃত্যু২ , আহত ৪ - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
‘সামনের সারির একটি আসনের বিনিময়ে সব নীতি বিকিয়ে দিলেন’ ফাঁকতালে বহু লোক সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন: স্পিকার বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’: ঢাকা ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’ কুষ্টিয়ায় কর অফিসের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪ গোপালগঞ্জে মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত গোপালগঞ্জে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রমের প্রথম দিন সুষ্ঠুভাবে সম্পন্ন “মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে”

পাঁচবিবিতে বজ্রপাতে মৃত্যু২ , আহত ৪

  • Update Time : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ৪৬৩ জন পঠিত
জয়পুরহাট থেকে ফারহানা আক্তার, 
জয়পুরহাটের পাঁচবিবিতে বজ্রপাতে  দুই জনের মৃত্যু হয়েছে।  এসময় আহত হয়েছেন আরো ৪ জন।  আজ সোমবার সকাল ৯টায় উপজেলার রতনপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা  হলো উপজেলার রতনপুর গ্রামের মৃত বিরাজ মোল্লার পুত্র  দুলাল হোসেন মোল্লা (৬০) ও একই গ্রামের মৃত আফজাল হোসেনের পু্ত্র মোফাজ্জল হোসেন(৫৪)।
আহতরা হলেন একই গ্রামের মোফাজ্জল হোসেনের পুত্র সাব্বির (১৪), মহসিনের পুত্র এমদাদুল (৩২), হামিদের পুত্র খলিল(৩৬), ও কড়িয়া গ্রামের সিরাজুল ইসলাম (৪৫)। আহতরা জয়পুরহাট আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এলাকাবাসী জানায়, সকালে উপজেলার সালুয়া  নামক মাঠে আমন ধান রোপনের কাজ করছিল। হঠাৎ আকাশে মেঘ সহ বিদ্যুৎ চমকালে একটি শ্যালো মেশিন ঘরে এসে আশ্রয় গ্রহন করে।
কিন্তুু সেখানেই বজ্রপাত হলে সবাই লুটিয়ে পড়ে।পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে নিয়ে আসলেও  দুলাল মোল্লা ও মোফাজ্জল ঘটনাস্থলেই মারা যান। আহতদের দ্রুত জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করেন।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেবের নিকট জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION