1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ক্ষেতলালে গৃহবধূ'র গায়ে আগুন"" স্বামী গ্রেফতার  - Bangladesh Khabor
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে ৭ হাজার ৫৭৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাট জেলা প্রশাসকের অপসারণের দাবী,৭২ ঘন্টার আল্টিমেটাম জেলা ছাত্রদলের গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে খাবার বিতরণ কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন গোপালগঞ্জ জেলা পুলিশের কার্যক্রম পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ রেজাউল হক বাউফলে জাতীয় সমবায় দিবস পালিত কারা ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিচ্ছে, জানালেন ডিএমপির ডিসি দিবাস্বপ্ন দেখবেন না, এ জীবনে হাসিনা আর ফিরবে না: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউপিতে নির্বাচন, থাকছে না ইভিএম

ক্ষেতলালে গৃহবধূ’র গায়ে আগুন”” স্বামী গ্রেফতার 

  • Update Time : রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ৪৭৬ জন পঠিত
জয়পুরহাট থেকে ফারহানা আক্তার, 
 জয়পুরহাটের ক্ষেতলালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গৃহবধুকে বর্বরোচিত নির্যাতন করলেন স্বামী। স্থানীয়’রা বলছেন, স্বামীর সাথে অভিমান করে নিজেই আগুন লাগিয়েছেন স্ত্রী। 
জানা গেছে, জয়পুরহাটের বানিয়াপাড়া গ্রামের আব্দুস সবুর সরদার তার মেয়ে মঞ্জিলা খাতুন (২৮) কে পাঁচ বছর পূর্বে ক্ষেতলাল উপজেলার রোয়াইর গ্রামের  রফিকুল ইসলামের ছেলে শারফুল ইসলাম রনি (৩২) এর সাথে বিয়ে দেন। 
মঞ্জিলা খাতুনের বাবা আব্দুস সবুর সরদার, তাঁর বাড়ী জয়পুরহাটের বানিয়াপাড়া গ্রামে। তিনি বলেন, বিয়ের পর থেকেই আমার মেয়ে মঞ্জিলা খাতুন এর প্রতি জামাই কারণে-অকারণে বিভিন্ন সময় নির্যাতন করে আসছিল। আমরা একাধিকবার সতর্ক করার পরও জামাই ঐরূপ আচরণ করতে থাকে। একপর্যায়ে গত ২৬ জুলাই (সোমবার) দুপুর ১টায় তুচ্ছ এক ঘটনাকে কেন্দ্র করে আমার মেয়ে মঞ্জিলা খাতুনকে হত্যার উদ্দেশ্যে ঘরের দরজা বন্ধ করে শারীরিক নির্যাতন করে তার শরীরে কেরোসিন ঢেলে আগুন দেয়। তার আত্মচিৎ শুনে রনির বড়ভাই আরিফুল  ইসলাম ও একই গ্রামের মীর বক্স এর ছেলে খয়বর আলী ছুটে এসে ঘরের দরজা ভেঙে মঞ্জিলা খাতুনকে উদ্ধার করে। ততক্ষণে তার কোমর থেকে মুখ পর্যন্ত ও দুই হাত পুড়ে যায়। ওই প্রতিবেশীরা দ্রুত তাকে শহীদ জিয়া মেডিকেল হাসপাতাল বগুড়া নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে তাকে স্থানান্তর করেন। সেখানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন গৃহবধূ মঞ্জিলা খাতুন। 
এবিষয়ে মঞ্জিলার বাবা বাদী হয়ে স্বামী শারফুল ইসলাম রনি বিরুদ্ধে ক্ষেতলাল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
অপরদিকে, মামলার বাদীর মোবাইল ফোনে যোগাযোগ করলে মঞ্জিলার দুলাভাই পরিচয় দিয়ে কথা বলেন জয়পুরহাট সদর উপজেলার কোমরগ্রামের আব্দুল মতিন মন্ডলের ছেলে শাহীন। ,,  সাংবাদিক,,,  তাকে জিঞ্জাস করেন- ঘটনার দিন আপনি কোথায় ছিলেন?  সে বলেন ঘটনাস্থলে আমরা উপস্থিত ছিলাম না, স্থানীয়দের বিবরণ অনুসারে থানায় মামলা দায়ের করা হয়। গুরুতর আহত মঞ্জিলা খাতুন কথা বলার অবস্থায় না থাকায় তার মূখে কিছু শুনতে পারিনি।
স্থানীয়রা বলছেন-ঈদ পরবর্তীতে জামাই শারফুল ইসলাম রনি শ্বশুর-শ্বাশুড়িকে তার বাড়িতে আসার জন্য দাওয়াত করেন। তাদের মধ্যে জমি কটকবলা ও টাকা পয়সা লেনদেন বিষয় নিয়ে মনমালিন্য হওয়ায়, জামাইয়ের বাড়িতে আসেন নি শ্বশুর বাড়ীর লোকজন। এমন ঘটনাকে কেন্দ্র করে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হয়। এক পর্যায়ে গৃহবধূর আত্মচিৎকার ও ঘর থেকে ধোঁয়া বের হতে দেখে আমরা ছুটে গিয়ে দরজা ভেঙে পুড়ে যাওয়া অবস্থায় স্বামী-স্ত্রীকে উদ্ধার করি।
ক্ষেতলাল থানার ওসি নীরেন্দ্রনাথ মন্ডল। তিনি বলেন- এবিষয়ে মেয়ের বাবা থানায় একটি মামলা দায়ের করেছে।  আমরা ঘটনাস্থলে অভিযান চালিয়ে আসামিকে আটক করেছি। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ২দিনের রিমান্ড চাওয়া হয়েছে বিজ্ঞ আদালত  মঞ্জুর করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION