1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
মুকসুদপুরে নবাগত এসিল্যান্ড হিসেবে শেখ আলাউল ইসলামের যোগদান - Bangladesh Khabor
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে আল মুজাহিদ মল্লিকের মাদকবিরোধী সভায় মুছলেকা দিয়ে মাদক ছাড়লেন আজিজুল হক গোপালগঞ্জকে মাদক মুক্ত জেলা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডিসি’র সালমান শাহ হত্যা মামলায় কারাগারে ডন ‘তারেক রহমান-নরেন্দ্র মো‌দি একসঙ্গে বসলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে’ জন্মহার কমাতে চায় সরকার হেফাজত ইসলামকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নেব: প্রধানমন্ত্রী একই হামলায় একজনের পর এবার শিবির নেতা  সালাউদ্দিনও চলে গেলেন না ফেরার দেশে ঢাবির গ্রাফিক ডিজাইন বিভাগের চেয়ারম্যান জয়পুরহাটের টুটুল  কোটালীপাড়ায় হাতকড়া হাতে বাবার জানাজায় আ. লীগ নেতা কামাল দ্বিতীয় পদ্মা সেতুর কাজ কবে শুরু হবে? যা বললেন সেতুমন্ত্রী

মুকসুদপুরে নবাগত এসিল্যান্ড হিসেবে শেখ আলাউল ইসলামের যোগদান

  • Update Time : সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ৪২২ জন পঠিত
স্টাফ রিপোটার কে এম সাইফুর রহমান, 
মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদে শেখ আলাউল ইসলাম পরাগ যোগদান করেছেন। গত ১৯ জুলাই গোপালগঞ্জ জেলা প্রশাসকের  কার্যালয়ে জেলা প্রশাসক শাহিদা সুলতানার নিকট তার যোগদান পত্র দাখিল করেন তিনি। এ সময় জেলা প্রশাসক নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে ফুল দিয়ে অভিনন্দন জানান সেই সাথে বিভিন্ন দিকনির্দেশনা দেন। পরের দিন তিনি তার কর্মস্থল মুকসুদপুর উপজেলা সহকারী (ভূমি) অফিসে যোগদান করেন।
শেখ আলাউল ইসলাম ৩৬ তম বিসিএস এর মাধ্যমে বিসিএস (প্রশাসন) ক্যাডার এ মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার পদে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। এরপর পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে এবং সর্বশেষ বরিশাল বিভাগীয় কমিশনার এর কার্যালয়ে  কর্মরত ছিলেন। ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন৷ ঢাকার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে ফিন্যান্স বিষয়ে তিনি লেখাপড়া সম্পন্ন করেন।
উল্লেখ্য, মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসমত হোসেন ভুইয়া ঢাকা মহানগরীর মিরপুরে বদলি জনিত কারনে চলে যাওয়ায় ওই পদটি শূন্য হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION