1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে আইনজীবীর ওপর হামলা - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‘সামনের সারির একটি আসনের বিনিময়ে সব নীতি বিকিয়ে দিলেন’ ফাঁকতালে বহু লোক সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন: স্পিকার বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’: ঢাকা ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’ কুষ্টিয়ায় কর অফিসের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪ গোপালগঞ্জে মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত গোপালগঞ্জে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রমের প্রথম দিন সুষ্ঠুভাবে সম্পন্ন “মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে”

গোপালগঞ্জে আইনজীবীর ওপর হামলা

  • Update Time : সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ৪১৮ জন পঠিত

গোপালগঞ্জ থেকে আরিফুল হক আরিফ, 

গোপালগঞ্জে এস এম মাসুদ পারভেজ নামের এক আইনজীবীর ওপর হামলার ঘটনা ঘটেছে।গত ২৩ জুলাই রাতে ওই আইনজীবী সদর উপজেলার গোবরা ইউনিয়ন থেকে চারটি কোরবানির গরু বিক্রির নগদ তিন লক্ষ দশ হাজার টাকা নিয়ে নিজবাড়ী টুঙ্গিপাড়া উপজেলার রামচন্দ্রপুর এলাকায় পৌঁছালে আনিস লস্কর এর দোকানের সামনে জটলা দেখে তিনি থামলে, আগে থেকে ওৎ পেতে থাকা ১০-১২ জনের সন্ত্রাসী বাহিনী তাকে ধারালো দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে হামলা চালায়।

এসময় সন্ত্রাসীদের হামলায় তার মাথার মাঝখানে চাপাতির কোপ লাগে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়ে। তারপরে ও লোহার রড ও দেশীয় অস্ত্র দিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে আঘাত করতে থাকে। মর্মান্তিক আহত অবস্থায় তিনি শোর চিৎকার করতে থাকলে তার কাছে থাকা টাকা পয়সা অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে সন্ত্রাসী বাহিনী দ্রুত স্থান ত্যাগ করেন।

 

পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা বার অ্যাসোসিয়েশন। উক্ত ঘটনায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION