1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
২০২৪ সালের নির্বাচনেও ‘খেলা’ হবে: মমতা - Bangladesh Khabor
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম :
দেশে প্রধানমন্ত্রী কে, তা আমরা বুঝে উঠতে পারি না: জাবের নুসরাতের বাড়িতে শর্ট সার্কিট থেকেও আগুন লাগতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী ডিজিটাল অপরাধ তদন্তে পুলিশকে কারিগরি সহায়তা দেবে আইজেএম ঢাকায় ভারতীয় হাইকমিশনার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক গোপালগঞ্জে ৪৫৩ আওয়ামী নেতা কর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা আগুনের পথ পাড়ি দিয়ে কাজ করে যাব: এমপি নুসরাত বাউফলে অজ্ঞাত ব্যক্তির মরদেহের বিচ্ছিন্ন হাত-পা উদ্ধার কোটালীপাড়ায় লকডাউন ঘিরে বিএনপির বিক্ষোভ মিছিল, কঠোর অবস্থানে নেতাকর্মীরা পত্রিকা অফিস পোড়ানোর হুমকি দিয়ে কপাল পুড়ল ছাত্রদল নেতার এমপির ছেলে-স্ত্রী-ভাগনেকে সারের ডিলারশিপ, সংসদে অভিযোগ হাসনাতের

২০২৪ সালের নির্বাচনেও ‘খেলা’ হবে: মমতা

  • Update Time : বুধবার, ২১ জুলাই, ২০২১
  • ৬৮৩ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক, 

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যাণার্জী বলেছেন, তৃণমূল মাটির দল, মানুষের দল। নিজে থাকব, আর কেউ নয় এমন নয়। নতুনদের নিয়ে আসুন। তারা না এলে আগামী দিনে কে দল চালাবে?

তিনি বলেন, ২০২৪ সালের নির্বাচনেও ‘খেলা’ হবে বিজেপির সঙ্গে। আগামীতে বিজেপিবিরোধী জোট গঠন করে পশ্চিমবঙ্গে তৃণমূলের জয়যাত্রা অব্যাহত রাখবেন বলেও ঘোষণা দেন মমতা।

মমতা বলেন, বিজেপিতে গাদ্দারদেরই জন্ম হয়। ভালো মানুষের নয়। ওরা দেশটাকে জানে না, মানুষকে চেনে না। মুখ বন্ধ করে দেওয়ার রাজনীতি করে। এই রাজনীতি আমার মোটে পছন্দ নয়।

১৯৯৩ সালের ২১ জুলাই পুলিশের গুলিতে নিহত নিজ দলের নেতাকর্মীদের স্মরণ করতে প্রতিবছর ২১ জুলাই ‘শহীদ দিবস’ পালন করে তৃণমূল।

এই প্রথম শহীদ স্মরণকে জাতীয় পর্যায়ে নিয়ে গেল তারা। দিল্লি, উত্তরপ্রদেশ, গুজরাত, তামিলনাড়ু, আসাম ও ত্রিপুরায়ও মমতার ভাষণ শোনার ব্যবস্থা করা হয়েছে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখেই তৃণমূলের এমন উদ্যোগ বলে মনে করছে রাজনৈতিক মহল।

জনসভায় অভিষেক ব্যাণার্জী জানান, আগামী দিনে সাংগঠনিক ভাবে আরও শক্তিশালী হবে তৃমমূল।

স্বৈরাচারী শক্তিকে হটিয়ে উজ্জ্বল ভারত গড়ে তুলতে একসঙ্গে হাত ধরে এগোতে হবে আমাদের। আমাদের ভয় দেখিয়ে লাভ নেই। আমরা মাথা নত করব না।

মনে রাখবেন, আমরা হারব না, আমরা ভয় পাব না, মাথা নত করব না। আমরা, করব, লড়ব, জিতব। এখনও অনেক কাজ বাকি রয়েছে। অনেক গাদ্দার আছে, যারা বড় বড় কথা বলছে। ফোন ট্যাপিংয়ের কথাও বলছে। এদের মানুষ রাজনৈতিক ভাবে বিদায় দেবেন বলে আমার বিশ্বাস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION