1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে সোনামনিদেরকে ভিটামিন "এ" প্লাস ক্যাপসুল খাইয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করলেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালন “স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভের বেদীতে” শ্রদ্ধা জ্ঞাপন এর মধ্য দিয়ে গোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আত্মপ্রকাশ পন্টুন থেকে পদ্মায় তলিয়ে গেছে বাস, ২ জনের লাশ উদ্ধার স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা পদ্মায় পড়ে গেছে যাত্রীবাহী বাস, বহু হতাহতের শঙ্কা মহান স্বাধীনতা দিবস আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে: প্রধানমন্ত্রী প্রতারণার অভিযোগে টুঙ্গিপাড়া আ.লীগের প্রচার সম্পাদক গ্রেফতার বাস উল্টে নদীতে : ৪ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৪৫ ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে গোপালগঞ্জ বধ্যভূমির স্মৃতিস্তম্ভের বেদীতে শ্রদ্ধা নিবেদন কোটালীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত

গোপালগঞ্জে সোনামনিদেরকে ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাইয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করলেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা

  • Update Time : রবিবার, ৪ অক্টোবর, ২০২০
  • ৬২৭ জন পঠিত
নিজস্ব প্রতিনিধি,
জেলা প্রশাসক শাহিদা সুলতানা ছোট্ট সোনামণিকে ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানোর মধ্য দিয়ে গোপালগঞ্জে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। রোববার সকালে গোপালগঞ্জ পৌরসভার আয়োজনে ও জেলা সিভিল সার্জন অফিসের সার্বিক সহযোগিতায় এ কার্যক্রম শুরু হয়। দেশজুড়ে প্রাণঘাতী করোনা পরিস্থিতি বিবেচনায় এবারই প্রথম দুই সপ্তাহ ব্যাপী (৪ থেকে ১৭ থর ২০২০) এ কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গোপালগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র মো.নাজমুল হাসানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।
এ সময় স্বাস্থ্যবিধি মেনে জেলা সিভিল সার্জন ডাক্তার নিয়াজ মোহাম্মদ, মেডিকেল অফিসার ডাক্তার এস এম সাকিবুর রহমান, জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট কর্মকর্তা দীপঙ্কর রঞ্জন সরকার, জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মী সহ ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ার উপযুক্ত শিশু ও তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
এর আগে গত ১ অক্টোবর গোপালগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভায় সিভিল সার্জন ডাক্তার নিয়াজ মোহাম্মদ বলেন, জেলার ৫টি উপজেলা ও ৪টি পৌরসভার বিভিন্ন এলাকায় স্থায়ী ও অস্থায়ী সহ মোট ১,৭১১টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সের ২৩,৪০৩ জন শিশুকে “নীল” রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সের ১,৪৭,৫৩৭ জন শিশুকে “লাল” রঙের ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION